Jeremiah 48:15 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মোয়াব বিনষ্ট হল, তার নগরগুলো থেকে ধোঁয়া উঠছে ও তার মনোনীত যুবকেরা বধ্যস্থানে নেমে গেছে; এই কথা সেই বাদশাহ্ বলেন, যাঁর নাম বাহিনীগণের মাবুদ।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোয়াব ধ্বংস করা হবে ও তার নগরগুলি আক্রান্ত হবে; তাদের সেরা যুবকেরা বধ্যস্থানে নেমে যাবে,” রাজা এই কথা বলেন, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভু।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোয়াব বিনষ্ট হইল, তাহার নগর সকল ধূমময় হইয়া উঠিতেছে, ও তাহার মনোনীত যুবকেরা বধ্যস্থানে নামিয়া গিয়াছে; ইহা সেই রাজা বলেন, যাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোয়াব বিনষ্ট হইল, তাহার নগর সকল ধূমময় হইয়া উঠিতেছে, ও তাহার মনোনীত যুবকেরা বধ্যস্থানে নামিয়া গিয়াছে; ইহা সেই রাজা বলেন, যাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোয়াব ধ্বংস হবে এবং তার শহরগুলো আক্রমণ করা হবে; তার সেরা সেরা যুবকেরা জবাই করবার জায়গায় নেমে যাবে।” যাঁর নাম সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু সেই রাজা এই কথা বলছেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোয়াব ধ্বংস হবে এবং তার শহরগুলো আক্রমণ করা হবে; তার সেরা সেরা যুবকেরা জবাই করবার জায়গায় নেমে যাবে।” যাঁর নাম আল্লাহ্ রাব্বুল আলামীন সেই বাদশাহ্ এই কথা বলছেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াব ও তার জনপদ হবে বিধ্বস্ত, নিহত হবে তার বীর যুবকেরা। আমিই রাজা, সর্বাধিপতি প্রভু পরমেশ্বর, আমি বললাম এই কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
শত্রুপক্ষ মোয়াব আক্রমণ করবে| তারা মোয়াব শহরগুলির ভেতরে ঢুকে সেগুলিকে ধ্বংস করে দেবে| গণ হত্যার সময় মোয়াবের সবচেয়ে শক্তিশালী যুবকরা মারা যাবে|” এই বার্তা হল রাজার| রাজার নাম হল প্রভু সর্বশক্তিমান|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোয়াব ধ্বংস হবে এবং তার শহরগুলি আক্রান্ত হবে; কারণ তার মনোনীত যুবকেরা হত্যার জায়গায় নেমে গেছে। এটা রাজার ঘোষণা, যাঁর নাম বাহিনীগণের সদাপ্রভুর।