Jeremiah 48:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা যত লোক তার চারদিকে থাক, তার জন্য মাতম কর, আর তোমরা যত লোক তার নাম জান, বল, এই দৃঢ় দণ্ড, এই সুন্দর লাঠি কেমন ভেঙ্গে গেছে!
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তার চারপাশে থাকা লোকেরা, যারা তার খ্যাতির কথা জানো, তোমরা সবাই মোয়াবের জন্য বিলাপ করো। বলো, ‘পরাক্রমী রাজদণ্ড কেমন ভেঙে গেছে, সেই মহিমাময় কর্তৃত্ব কেমন ভেঙে পড়েছে!’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা যত লোক তাহার চারিদিকে থাক, তাহার জন্য বিলাপ কর, আর তোমরা যত লোক তাহার নাম জান, বল, এই দৃঢ় দণ্ড, এই চারু যষ্টি কেমন ভগ্ন হইয়াছে!
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা যত লোক তাহার চারিদিকে থাক, তাহার জন্য বিলাপ কর, আর তোমরা যত লোক তাহার নাম জান, বল, এই দৃঢ় দণ্ড, এই চারু যষ্টি কেমন ভগ্ন হইয়াছে!
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমরা যারা তার চারপাশে বাস কর, যারা তার সুনামের কথা জান, তোমরা সবাই তার জন্য বিলাপ কর। তাকে বল, ‘শক্তিশালী রাজদণ্ড, গৌরবময় লাঠি কেমন ভেংগে গেছে! ’ ”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমরা যারা তার চারপাশে বাস কর, যারা তার সুনামের কথা জান, তোমরা সবাই তার জন্য বিলাপ কর। তাকে বল, ‘শক্তিশালী রাজদণ্ড, গৌরবময় লাঠি কেমন ভেংগে গেছে!’ ”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা যারা এর প্রতিবেশী, যারা জান তার খ্যাতির কথা, শোক কর এই জাতির জন্যে, বল, ‘ভেঙ্গে পড়েছে এর সুদৃঢ় শাসন ব্যবস্থা, এর গৌরব ও পরাক্রম আর নাই।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াবের প্রতিবেশী লোকরা, তোমরা ঐ দেশের জন্য চিৎকার করে কাঁদো! লোকরা, তোমরা জানো যে মোয়াব কতখানি বিখ্যাত তাই তার জন্য কাঁদো| এই বিলাপ গীত গাও: ‘রাজার শাসন শেষ| মোয়াবের শক্তি ও গৌরব শেষ হয়ে গেছে|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা যারা তার চারপাশে থাকো, তার জন্য বিলাপ কর, আর তোমরা যত লোক তার নাম জান, চিত্কার কর, ‘ধিক! শক্তিশালী রাজদণ্ড, গৌরবময় লাঠি ভেঙে গেছে’!