Jeremiah 48:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে দীবোন-নিবাসীনী কন্যে, তুমি তোমার প্রতাপ থেকে নেমে এসো, শুকনো ভূমিতে বস, কেননা মোয়াবের বিনাশক তোমার বিরুদ্ধে এসেছে, তোমার দৃঢ় দুর্গগুলো ধ্বংস করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“দীবোন-কন্যার অধিবাসীরা, তোমরা মহিমার আসন থেকে নেমে এসো ও শুকনো মাটির উপরে বসে পড়ো, কারণ যিনি মোয়াবকে ধ্বংস করেন, তিনি তোমাদের বিরুদ্ধে আসবেন ও তোমাদের সুরক্ষিত নগরগুলি ধ্বংস করবেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে দীবোন-নিবাসিনি কন্যে, তুমি আপন প্রতাপ হইতে নামিয়া আইস, শুষ্ক ভূমিতে বস, কেননা মোয়াবের বিনাশক তোমার বিরুদ্ধে উঠিয়া আসিয়াছে, তোমার দৃঢ় দুর্গ সকল ভগ্ন করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে দীবোন-নিবাসিনি কন্যে, তুমি আপন প্রতাপ হইতে নামিয়া আইস, শুষ্ক ভূমিতে বস, কেননা মোয়াবের বিনাশক তোমার বিরুদ্ধে উঠিয়া আসিয়াছে, তোমার দৃঢ় দুর্গ সকল ভগ্ন করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে দীবোনের বাসিন্দারা, তোমাদের গৌরবের জায়গা থেকে নেমে এসে শুকনা মাটির উপরে বস, কারণ মোয়াবের ধ্বংসকারী তোমাদের বিরুদ্ধে এসে তোমাদের দুর্গগুলো ধ্বংস করে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে দীবোনের বাসিন্দারা, তোমাদের গৌরবের জায়গা থেকে নেমে এসে শুকনা মাটির উপরে বস, কারণ মোয়াবের ধ্বংসকারী তোমাদের বিরুদ্ধে এসে তোমাদের কেল্লাগুলো ধ্বংস করে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে দীবোনবাসী, নেমে এস তোমার সম্মানের আসন থেকে, উপবেশন কর ধুলার উপরে। মোয়াবের ধ্বংসকারী সম্মুখে তোমার, বিধ্বস্ত করেছে সব দুর্গ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা দীবোনের লোকরা, তোমাদের শ্রদ্ধার জায়গা থেকে নেমে এসো| কারণ ধ্বংসকারী আসছে| সে এসে তোমাদের সমস্ত শক্তিশালী শহরগুলোকে ভেঙ্গে গুঁড়িয়ে দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে দীবোনে বসবাসকারী মেয়ে, তুমি নিজের গৌরবের জায়গা থেকে নেমে এস, শুকনো মাটিতে বস, কারণ মোয়াবের ধ্বংসকারী তোমার বিরুদ্ধে উঠে এসেছে, তোমার দুর্গগুলি ধ্বংস করেছে।