Jeremiah 48:19 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে অরোয়ের-নিবাসিনী, তুমি পথের পাশে দাঁড়িয়ে অবলোকন কর এবং পলাতক ও রক্ষা পাওয়া স্ত্রীকে জিজ্ঞাসা কর, কি হয়েছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা, যারা অরোয়েরে বসবাস করো, তোমরা রাস্তায় এসে দাঁড়াও ও দেখো। পলায়মান পুরুষ ও পলাতক স্ত্রীকে জিজ্ঞাসা করো, তাদের কাছে জানতে চাও, ‘কী হয়েছে?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে অরোয়ের-নিবাসিনি, তুমি পথের পার্শ্বে দাঁড়াইয়া অবলোকন কর, এবং পলাতককে ও রক্ষার্থিনী স্ত্রীকে জিজ্ঞাসা কর, কি হইয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে অরোয়ের-নিবাসিনি, তুমি পথের পার্শ্বে দাঁড়াইয়া অবলোকন কর, এবং পলাতককে ও রক্ষার্থিনী স্ত্রীকে জিজ্ঞাসা কর, কি হইয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে অরোয়েরের বাসিন্দারা, তোমরা পথের পাশে দাড়িয়ে দেখ। পালিয়ে যাওয়া পুরুষ ও স্ত্রীলোককে জিজ্ঞাসা কর, ‘কি হয়েছে?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে অরোয়েরের বাসিন্দারা, তোমরা পথের পাশে দাড়িয়ে দেখ। পালিয়ে যাওয়া পুরুষ ও স্ত্রীলোককে জিজ্ঞাসা কর, ‘কি হয়েছে?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে অরোয়ের নিবাসী, পথের ধারে দাঁড়িয়ে থাক, অপেক্ষা কর সেখানে। যারা পলায়ন করেছে, জিজ্ঞাসা কর তাদের, জেনে নাও কি ঘটনা ঘটেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“অরোয়ের লোকরা, রাস্তায় দাঁড়িয়ে লক্ষ্য করে দেখো একজন পুরুষ ও নারী দৌড়ে পালাচ্ছে| ওদের জিজ্ঞেস করো কি হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে অরোয়েরে বসবাসকারী মেয়ে, তুমি পথের পাশে দাঁড়িয়ে দেখ। যে পালিয়ে গেছে, তাকে জিজ্ঞাসা, বল, ‘কি হয়েছে?’