Jeremiah 48:20 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মোয়াব লজ্জিত হয়েছে, কেননা সে ভেঙ্গে পড়েছে; তোমরা হাহাকার ও ক্রন্দন কর; অর্ণোনে এই কথা প্রচার কর, ‘মোয়াব উৎসন্ন হল’।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোয়াব অপমানিত হয়েছে, কারণ সে ভেঙে পড়েছে। তোমরা বিলাপ করো ও কান্নায় ভেঙে পড়ো! অর্ণোন নদীর তীরে ঘোষণা করো, মোয়াব ধ্বংস হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোয়াব লজ্জিত হইয়াছে, কেননা সে ভাঙ্গিয়া পড়িয়াছে; তোমরা হাহাকার ও ক্রন্দন কর; অর্ণোনে এই কথা প্রচার কর, ‘মোয়াব উৎসন্ন হইল’।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোয়াব লজ্জিত হইয়াছে, কেননা সে ভাঙ্গিয়া পড়িয়াছে; তোমরা হাহাকার ও ক্রন্দন কর; অর্ণোনে এই কথা প্রচার কর, ‘মোয়াব উৎসন্ন হইল’।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোয়াব অপমানিত হয়েছে, কারণ সে চুরমার হয়েছে। তোমরা বিলাপ কর ও কাঁদ। অর্ণোন নদীর ধারে এই কথা প্রচার কর যে, মোয়াব ধ্বংস হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোয়াব অপমানিত হয়েছে, কারণ সে চুরমার হয়েছে। তোমরা বিলাপ কর ও কাঁদ। অর্ণোন নদীর ধারে এই কথা প্রচার কর যে, মোয়াব ধ্বংস হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা বলবে, মোয়াবের ঘটেছে পতন, তার জন্যে কাঁদো, অবমাননায় লুণ্ঠিত সে। ঘোষণা কর অর্ণোন নদীর সারা অঞ্চলে–— ‘বিধ্বস্ত হয়েছে মোয়াব’।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মোয়াব ধ্বংস হবে এবং লজ্জায় ভরে যাবে| মোয়াব শুধু কাঁদবে আর কাঁদবে| অর্ণোন নদীতে ঘোষণা হচ্ছে মোয়াব ধ্বংস হয়ে গিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোয়াব লজ্জিত হয়েছে, কারণ সে ছড়িয়ে পড়েছে। আর্তনাদ কর ও বিলাপ কর; সাহায্যের জন্য কাঁদ। অর্ণোন নদীর ধারে এই কথা প্রচার কর, ‘মোয়াব ধ্বংস হয়েছে’।