Jeremiah 48:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা তাকে মাতাল কর, কারণ সে মাবুদের বিরুদ্ধে বড়াই করতো। আর মোয়াব বমি করে তার মধ্যে গড়াগড়ি দেবে এবং নিজেও পরিহাস-পাত্র হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাকে মত্ত করো, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে বড়াই করেছে। মোয়াব তার বমিতে গড়াগড়ি দিক, সে সকলের বিদ্রুপের পাত্র হোক।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা তাহাকে মত্ত কর, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে বড়াই করিত। আর মোয়াব বমন করিয়া লুণ্ঠন করিবে, এবং আপনিও পরিহাস-পাত্র হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা তাহাকে মত্ত কর, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে বড়াই করিত। আর মোয়াব বমন করিয়া লুন্ঠন করিবে, এবং আপনিও পরিহাস-পাত্র হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মোয়াবকে মাতাল কর, কারণ সে আমার বিরুদ্ধে নিজেকে বড় করে দেখিয়েছে। সে তার বমির মধ্যে গড়াগড়ি দেবে; সে হাসি-ঠাট্টার পাত্র হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মোয়াবকে মাতাল কর, কারণ সে আমার বিরুদ্ধে নিজেকে বড় করে দেখিয়েছে। সে তার বমির মধ্যে গড়াগড়ি দেবে; সে হাস্তিঠাট্টার পাত্র হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বললেন, মোয়াব আমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে, তাই তাকে এমন মাতাল করে দাও যেন সে নিজের বমিতে গড়াগড়ি দেয়, আর লোকে তাকে উপহাস করে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মোয়াব নিজেকে প্রভুর চেয়েও বেশী গুরুত্বপূর্ণ ভেবেছিল| অতএব মোয়াবকে শাস্তি দাও যতক্ষণ না সে মাতালের মতো টলতে টলতে হাঁটে, যতক্ষণ না সে বমি করে এবং তার ওপর নিজেই গড়াগড়ি খায়! মানুষ মোয়াবকে নিয়ে উপহাস করবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“তাকে মাতাল কর, কারণ সে আমার বিরুদ্ধে গর্ব করেছে। এখন মোয়াব বিরক্ত হয়ে নিজের বমির মধ্যে হাততালি দেবে; তাই সে হাসি পাত্র হবে।