Jeremiah 48:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইসরাইল কি তোমার পরিহাস পাত্র ছিল না? সে কি চোরের মধ্যে ধরা পড়েছিল? তুমি তার বিষয় যতবার কথা বল, ততবার মাথা নেড়ে থাক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইস্রায়েল কি তোমার বিদ্রুপের পাত্র ছিল না? সে কি চোরদের মধ্যে ধরা পড়েছিল যে নিন্দাসূচক অবজ্ঞায় তুমি মাথা নাড়িয়েছিলে, যখনই তার সম্পর্কে বলতে কোনও কথা?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইস্রায়েল কি তোমার পরিহাস-পাত্র ছিল না? সে কি চোরের মধ্যে ধরা পড়িয়াছিল? তুমি তাহার বিষয় যতবার কথা বল, ততবার মাথা নাড়িয়া থাক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইস্রায়েল কি তোমার পরিহাস-পাত্র ছিল না? সে কি চোরের মধ্যে ধরা পড়িয়াছিল? তুমি তাহার বিষয় যতবার কথা বল, ততবার মাথা নাড়িয়া থাক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে মোয়াব, ইস্রায়েল কি তোমার হাসি-ঠাট্টার পাত্র ছিল না? সে কি চোরদের মধ্যে ধরা পড়েছে যে, তুমি যতবার তার কথা বল ততবার ঘৃণায় মাথা নাড়?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মোয়াব, ইসরাইল কি তোমার হাস্তিঠাট্টার পাত্র ছিল না? সে কি চোরদের মধ্যে ধরা পড়েছে যে, তুমি যতবার তার কথা বল ততবার ঘৃণায় মাথা নাড়?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াব, ইসরায়েলীদের তুমি কিভাবে পরিহাস করেছ, সে কথা একবার মনে করে দেখ। তাদের সঙ্গে তুমি এমন ব্যবহার করেছ, যেন তারা চুরির দায়ে ধরা পড়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মোয়াব তুমি সব সময় ইস্রায়েলকে নিয়ে হাসাহাসি করেছ| ইস্রায়েল যখন একদল চোরের হাতে ধরা পড়েছিল তখন তুমি তাকে নিয়ে উপহাস করেছো, মজা করেছো| তুমি সব সময় নিজেকে ইস্রায়েলের থেকে শ্রেষ্ঠ বলে দাবি করে এসেছো| যতবার তুমি ইস্রায়েলের সম্বন্ধে কথা বলেছ, তুমি সব সময় এমন ব্যবহার করেছ যেন তুমি তার চেয়ে ভালো|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইস্রায়েল কি তোমার হাসি পাত্র ছিল না? সে কি চোরদের মধ্যে ধরা পড়েছে যে, তুমি যতবার তার কথা বল, তত বার মাথা নাড়?