Jeremiah 48:28 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মোয়াবনিবাসীরা, তোমরা নগরগুলো ত্যাগ কর, শৈলে গিয়ে বাস কর, এমন কবুতরের মত হও, যে গর্তের মুখের ধারে বাসা করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যারা মোয়াবে বসবাস করো, তোমরা নগরগুলি ছেড়ে বড়ো বড়ো পাথরের মধ্যে গিয়ে থাকো। তোমরা কপোতের মতো হও, যে তার বাসা গুহার মুখে তৈরি করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মোয়াব-নিবাসীগণ, তোমরা নগর সকল ত্যাগ কর, শৈলে গিয়া বাস কর, এমন কপোতের ন্যায় হও, যে গর্ত্তের মুখের ধারে বাসা করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মোয়াব-নিবাসিগণ, তোমরা নগর সকল ত্যাগ কর, শৈলে গিয়া বাস কর, এমন কপোতের ন্যায় হও, যে গর্তের মুখের ধারে বাসা করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ওহে মোয়াবের বাসিন্দারা, তোমরা শহর ছেড়ে পাহাড়ে গিয়ে বাস কর। তোমরা এমন কবুতরের মত হও, যে পাহাড়ের খাদের মুখে তার বাসা বাঁধে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ওহে মোয়াবের বাসিন্দারা, তোমরা শহর ছেড়ে পাহাড়ে গিয়ে বাস কর। তোমরা এমন কবুতরের মত হও, যে পাহাড়ের খাদের মুখে তার বাসা বাঁধে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে মোয়াবের অধিবাসী, তোমরা শহর ছেড়ে বেরিয়ে এস। যাও, পাহাড়ে গিয়ে বাস কর। কপোতের মত গিরিগুহায় বাসা বাঁধ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা, মোয়াবের লোকরা, তোমদের শহরগুলি ত্যাগ কর এবং পাথর সমূহের মাঝে বাস কর যেমন করে একটি ঘুঘু পাখী একটি গুহার প্রবেশমুখে তার বাসা তৈরী করে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে মোয়াবের বাসিন্দারা, শহর ছেড়ে যাও ও পাহাড়ের ওপরে শিবির কর। একটি ঘুঘুর মত হও, যে শিলার গর্তে মুখে বাসা বাঁধে।