Jeremiah 48:29 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমরা মোয়াবের অহঙ্কারের কথা শুনেছি, সে অত্যন্ত অহঙ্কারী; তার অভিমান, অহঙ্কার, উদ্ধতভাব ও চিত্ত-গরিমার কথা শুনেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমরা মোয়াবের অহংকারের কথা শুনেছি, তার লাগামছাড়া দম্ভ ও কল্পনার কথা, তার অশিষ্টতা, অহংকার ও ঔদ্ধত্য এবং তার তাচ্ছিল্যপূর্ণ মনোভাবের কথা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমরা মোয়াবের অহঙ্কারের কথা শুনিয়াছি, সে অত্যন্ত অহঙ্কারী; তাহার অভিমান, অহঙ্কার, উদ্ধতভাব ও চিত্ত-গরিমার [কথা শুনিয়াছি]।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমরা মোয়াবের অহঙ্কারের কথা শুনিয়াছি, সে অত্যন্ত অহঙ্কারী; তাহার অভিমান, অহঙ্কার, উদ্ধতভাব ও চিত্ত-গরিমার [কথা শুনিয়াছি]।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“মোয়াব খুব অহংকারী। আমরা তার অহংকারের কথা, তার মিথ্যা গর্ব, তার বড়াই ও বদ্‌রাগ এবং তার অন্তরের গর্বের কথা জানি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“মোয়াব খুব অহংকারী। আমরা তার অহংকারের কথা, তার মিথ্যা গর্ব, তার বড়াই ও বদরাগ এবং তার দিলের গর্বের কথা জানি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াব অত্যন্ত গর্বিত! আমি শুনেছি তার প্রচণ্ড গর্ব, তার ঔদ্ধত্য আর উন্নাসিকতার কথা।নিজের সম্বন্ধে তার উচ্চ ধারণার কথা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মোয়াবের আত্মম্ভরিতার কথা আমরা শুনেছি| সে ছিল ভীষণ অহঙ্কারী| হামবড়া ভাব দেখিয়ে সে নিজেকে কেউ কেটা প্রমাণ করার চেষ্টা করতো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমরা মোয়াবের অহঙ্কারের কথা, তার বড়াই, তার ঔদ্ধত্য, তার গর্ব, তার আত্মগৌরভ এবং তার অন্তরের দম্ভের কথা শুনেছি।”