Jeremiah 48:33 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মোয়াবের ফলবান ক্ষেত ও ভূমি থেকে আনন্দ ও উল্লাস দূরীকৃত হল এবং আমি আঙ্গুরকুণ্ড আঙ্গুর-রস-বিহীন করলাম; লোকে আনন্দের চিৎকার সহকারে আর আঙ্গুর মাড়াই করবে না; সেই চিৎকার আনন্দের চিৎকার হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোয়াবের ফলের বাগান ও মাঠ থেকে আনন্দ ও আমোদ অন্তর্হিত হয়েছে। আমি মাড়াই যন্ত্রগুলি থেকে আঙুররসের প্রবাহ বন্ধ করেছি; কেউই তা আনন্দরবের সঙ্গে মাড়াই করে না। যদিও সেখানে চিৎকারের শব্দ শোনা যায়, সেগুলি কিন্তু আনন্দের ধ্বনি নয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোয়াবের ফলবান্‌ ক্ষেত্র ও ভূমি হইতে আনন্দ ও উল্লাস দূরীকৃত হইল, এবং আমি দ্রাক্ষাকুণ্ড দ্রাক্ষারস-বিহীন করিলাম; লোকে হর্ষনাদ সহকারে আর দ্রাক্ষা মর্দ্দন করিবে না; সেই নাদ হর্ষনাদ হইবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোয়াবের ফলবান ক্ষেত্র ও ভূমি হইতে আনন্দ ও উল্লাস দূরীকৃত হইল, এবং আমি দ্রাক্ষাকুণ্ড দ্রাক্ষারস-বিহীন করিলাম; লোকে হর্ষনাদ সহকারে আর দ্রাক্ষা মর্দন করিবে না; সেই নাদ হর্ষনাদ হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোয়াবের ফলের বাগান, অর্থাৎ মোয়াব দেশ থেকে আনন্দ ও খুশীর ভাব চলে গেছে। আমি আংগুর মাড়াইয়ের জায়গা থেকে আংগুর-রসের স্রোত বন্ধ করেছি; আনন্দের চিৎকারের সংগে আর সেগুলো কেউ মাড়াই করে না। যদিও চেঁচামেচি আছে কিন্তু সেগুলো আনন্দের চিৎকার নয়।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোয়াবের ফলের বাগান, অর্থাৎ মোয়াব দেশ থেকে আনন্দ ও খুশীর ভাব চলে গেছে। আমি আংগুর মাড়াইয়ের জায়গা থেকে আংগুর-রসের স্রোত বন্ধ করেছি; আনন্দের চিৎকারের সংগে আর সেগুলো কেউ মাড়াই করে না। যদিও চেঁচামেচি আছে কিন্তু সেগুলো আনন্দের চিৎকার নয়।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সুফলা মোয়াবের কাছ থেকে সুখ আর আনন্দ কেড়ে নেওয়া হয়েছে। তোমাদের দ্রাক্ষাকুঞ্জে আর সুরার ধারা বয় না, কেউ আর হর্ষধ্বনি দিয়ে দ্রাক্ষা পেষণ করে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াবের বিশাল দ্রাক্ষাক্ষেতগুলির থেকে সমস্ত আনন্দ ও হাসি অদৃশ্য হয়ে গিয়েছে| আমি দ্রাক্ষার থেকে রসের প্রবাহ বন্ধ করে দিয়েছি যাতে আর কখনও দ্রাক্ষারস না বানানো যায়| কেউ আর ওগুলোর ওপর দিয়ে নাচতে নাচতে এবং গাইতে গাইতে না হাঁটে| সেখানে কোন আনন্দের কোলাহল থাকবে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই মোয়াবের ফলের বাগান ও মোয়াব দেশ থেকে উল্লাস ও আনন্দ দূরে চলে গেছে। আমি আঙ্গুর কুণ্ডকে থেকে আঙ্গুর রস বিহীন করলাম; তারা আনন্দের চিৎকারের সঙ্গে মাড়াই করবে না। সেই চিত্কার আনন্দের চিৎকার নয়।