Jeremiah 48:35 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ আরও বলেন, আমি মোয়াবের মধ্যে উচ্চস্থলীতে কোরবানকারী ও তার দেবতার উদ্দেশে ধূপ জ্বালানো লোকদের মুছে ফেলবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোয়াবে যারা উঁচু স্থানগুলিতে নৈবেদ্য উৎসর্গ করে, যারা তাদের দেবদেবীর উদ্দেশ্যে ধূপদাহ করে, আমি তাদের শেষ করে দেব,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু আরও কহেন, আমি মোয়াবের মধ্যে উচ্চস্থলীতে বলিদানকারী ও তাহার দেবের উদ্দেশে ধূপদাহকারী লোকের লোপ করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু আরও কহেন, আমি মোয়াবের মধ্যে উচ্চস্থলীতে বলিদানকারী ও তাহার দেবের উদ্দেশে ধূপদাহকারী লোকের লোপ করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সদাপ্রভু বলছি, মোয়াবে যারা পূজার উঁচু স্থানে উৎসর্গের অনুষ্ঠান করে ও তাদের দেব-দেবতার উদ্দেশে ধূপ জ্বালায় আমি তাদের শেষ করে দেব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মাবুদ বলছি, মোয়াবে যারা পূজার উঁচু স্থানে কোরবানী করে ও তাদের দেব-দেবীর উদ্দেশে ধূপ জ্বালায় আমি তাদের শেষ করে দেব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দেবস্থানে হোমবলি উৎসর্গ করা এবং তাদের দেবতাদের কাছে বলি উৎসর্গ করা আমি বন্ধ করে দেব। আমি, প্রভু পরমেশ্বর, এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি মোয়াবকে সমস্ত উচ্চ স্থানগুলিতে হোমবলি উৎসর্গ করা থেকে বিরত করব| আমি মোয়াবকে তাদের দেবতাদের প্রতি নৈবেদ্য দেওয়া থেকে বিরত করব|” প্রভু এগুলি বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি তাদের নিঃশেষ করে দেব, যারা মোয়াবে উঁচু স্থানে বলিদান করে” এটা সদাপ্রভুর ঘোষণা, “এবং তাদের দেবতাদের কাছে ধূপ জ্বালায়।”