Jeremiah 48:36 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাই মোয়াবের জন্য আমার হৃদয় বাঁশীর মত বাজছে, কীর-হেরেসের লোকদের বিষয়ে আমার অন্তঃকরণ বাঁশীর মত বাজছে; এজন্য তার উপার্জিত প্রচুর ধন নষ্ট হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাই আমার প্রাণ মোয়াবের জন্য বাঁশির সুরের মতো বিলাপ করে; তা কীর্-হেরসের লোকদের জন্য বাঁশির সুরের মতো বিলাপ করে। তাদের আহরিত ঐশ্বর্য শেষ হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই জন্য মোয়াবের নিমিত্ত আমার হৃদয় বংশীর ন্যায় বাজিতেছে, কীর-হেরেসের লোকদের বিষয়ে আমার অন্তঃকরণ বংশীর ন্যায় বাজিতেছে; এই জন্য তাহার উপার্জ্জিত ধনবাহুল্য নষ্ট হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই জন্য মোয়াবের নিমিত্ত আমার হৃদয় বংশীর ন্যায় বাজিতেছে, কীর-হেরেসের লোকদের বিষয়ে আমার অন্তঃকরণ বংশীর ন্যায় বাজিতেছে; এই জন্য তাহার উপার্জিত ধনবাহুল্য নষ্ট হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাই মোয়াবের ও কীর-হেরেসের লোকদের জন্য আমার অন্তর বাঁশীর সুরের মত করে বিলাপ করছে। তারা যে ধন জমা করেছিল তা শেষ হয়ে গেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাই মোয়াবের ও কীর-হেরেসের লোকদের জন্য আমার দিল বাঁশীর সুরের মত করে বিলাপ করছে। তারা যে ধন জমা করেছিল তা শেষ হয়ে গেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবার মোয়াব ও কীর-হেরসের মানুষের জন্য আমার মন কাঁদছে। যেন বাঁশীর সুরে অন্ত্যেষ্টিক্রিয়ার বিষাদ সঙ্গীত গেয়ে বলছে, তার সঞ্চিত ধনদৌলত সর্বস্ব গেছে!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মোয়াবের জন্য আমি খুবই দুঃখিত| শবযাত্রা কালে শোকসঙ্গীতের সুর তোলা বাঁশির মতো আমার হৃদয় কাঁদছে| আমি কীর হেরেসের লোকদের জন্যও দুঃখিত| সুদর সমস্ত ধনসম্পত্তি লুঠ হয়ে গিয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই মোয়াবের জন্য আমার অন্তর বাঁশীর সুরের মত করে বিলাপ করছে। কীর-হেরেসের লোকদের জন্য আমার অন্তর বাঁশীর সুরের মত করে বিলাপ করছে। তাদের সঞ্চয় করা সম্পদ শেষ হয়ে গেছে।