Jeremiah 48:37 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হ্যাঁ, প্রত্যেকের মাথা কামানো ও প্রত্যেক দাড়ি কাটা হয়েছে, সকলের হাতে কাটাকুটি ও কোমরে চট দেখা যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সবার মস্তক মুণ্ডন করা, প্রত্যেকের দাড়ি কামানো হয়েছে; প্রত্যেকের হাত অস্ত্রের আঘাতে ফালাফালা করা হয়েছে, তাদের সবার কোমরে রয়েছে শোকের কাপড় জড়ানো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হাঁ, প্রত্যেক মস্তক টাকপড়া ও প্রত্যেক দাড়ি কাটা হইল, সকলের হস্তে কাটাকুটি ও কটিতে চট দেখা যায়।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হাঁ, প্রত্যেক মস্তক টাকপড়া ও প্রত্যেক দাড়ি কাটা হইল, সকলের হস্তে কাটাকুটি ও কটিতে চট দেখা যায়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দুঃখ প্রকাশের জন্য সকলের মাথা কামানো ও দাড়ি কেটে ফেলা হয়েছে; প্রত্যেকের হাতে কাটাকুটি করা ও কোমরে ছালার চট পরানো হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দুঃখ প্রকাশের জন্য সকলের মাথা কামানো ও দাড়ি কেটে ফেলা হয়েছে; প্রত্যেকের হাতে কাটাকুটি করা ও কোমরে ছালার চট পরানো হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা সকলে শোকে চুল-দাড়ি কেটে ফেলেছে, নিজেদের হাতে ক্ষত সৃষ্টি করেছে এবং চট পরেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রত্যেকেই শোক পালনের উদ্দেশ্যে মাথা ন্যাড়া করেছে, দাড়ি কেটেছে, হাত কেটে রক্তপাত ঘটিয়েছে| প্রত্যেকে শোকের পোশাক পরেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেক মাথা কেশবিহীন ও প্রত্যেক দাড়ি কমানো হল; প্রত্যেকের হাতে কাটাকুটি ও কোমরে চট জড়ানো হল।