Jeremiah 48:38 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মোয়াবের সমস্ত ছাদে ও তার চকের সর্বত্র মাতম শোনা যাচ্ছে, কেননা মাবুদ বলেন, আমি মোয়াবকে একটা অবাঞ্ছিত পাত্রের মত ভেঙ্গে ফেললাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোয়াবের সমস্ত গৃহের ছাদে এবং প্রকাশ্য স্থানের চকগুলিতে, কেবলমাত্র শোকের ধ্বনি ছাড়া আর কিছু নেই, কারণ আমি মোয়াবকে ভেঙে ফেলেছি, কোনো পাত্রের মতো, যা আর কেউ চায় না,” একথা সদাপ্রভু বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোয়াবের সমস্ত ছাদে ও তাহার চকের সর্ব্বত্র বিলাপ শুনা যাইতেছে, কেননা সদাপ্রভু কহেন, আমি মোয়াবকে একটা অপ্রীতিজনক পাত্রের ন্যায় ভাঙ্গিয়া ফেলিলাম।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোয়াবের সমস্ত ছাদে ও তাহার চকের সর্বত্র বিলাপ শুনা যাইতেছে, কেননা সদাপ্রভু কহেন, আমি মোয়াবকে একটা অবাঞ্ছিত পাত্রের ন্যায় ভাঙ্গিয়া ফেলিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোয়াবের সমস্ত বাড়ীর ছাদের উপরে ও শহর-চকে বিলাপ ছাড়া আর কিছু শোনা যায় না, কারণ যে পাত্র কেউ চায় না তেমন পাত্রের মতই আমি মোয়াবকে ভেংগে ফেলেছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোয়াবের সমস্ত বাড়ীর ছাদের উপরে ও শহর-চকে বিলাপ ছাড়া আর কিছু শোনা যায় না, কারণ যে পাত্র কেউ চায় না তেমন পাত্রের মতই আমি মোয়াবকে ভেংগে ফেলেছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াবের সমস্ত বাড়ির ছাদে ও চকের সব জায়গায় শোনা যাচ্ছে বিলাপের ধ্বনি। কারণ একটি অবাঞ্ছিত পাত্রের মত আমি মোয়াবকে ভেঙ্গে ফেলেছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াবে মৃতদের জন্য প্রত্যেক জায়গায় লোকেরা, প্রত্যেক বাড়ির মাথায় এবং সমস্ত জনসাধারণ্যে কাঁদছে| আমি মোয়াবকে শূন্য পাত্রের মতো আছাড় মেরে ভেঙ্গে টুকরো টুকরো করেছি বলেই চারিদিকে এত শোক|” প্রভু এই কথাগুলি বলেছিলেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোয়াবের সমস্ত ছাদের উপরে ও শহরের চকে বিলাপ শোনা যাচ্ছে, “কারণ যে পাত্র কেউ চায় না, সেই রকম করে আমি মোয়াবকে ভেঙে ফেলেছি।” এটা সদাপ্রভুর ঘোষণা।