Jeremiah 48:39 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সে কেমন ভেঙ্গে গেল! লোকে কেমন হাহাকার করছে। মোয়াব তার লজ্জার কারণে কেমন পিঠ ফিরিয়েছে! এভাবে মোয়াব তার চারদিকের সমস্ত লোকের পরিহাস-পাত্র ও ভীতিকর হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সে কেমন চূর্ণ হয়েছে! তারা কেমন বিলাপ করে! মোয়াব কেমন লজ্জায় তার পিঠ ফেরায়! মোয়াব হয়েছে এক উপহাসের পাত্র, তার চারপাশের লোকদের কাছে এক বিভীষিকার মতো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সে কেমন ভগ্ন হইল! লোকে কেমন হাহাকার করিতেছে! মোয়াব লজ্জা প্রযুক্ত কেমন পৃষ্ঠ ফিরাইয়াছে! এইরূপে মোয়াব আপনার চারিদিকের সমস্ত লোকের পরিহাস-পাত্র ও ভয়স্থান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সে কেমন ভগ্ন হইল! লোকে কেমন হাহাকার করিতেছে! মোয়াব লজ্জা প্রযুক্ত কেমন পৃষ্ঠ ফিরাইয়াছে! এইরূপে মোয়াব আপনার চারিদিকের সমস্ত লোকের পরিহাস-পাত্র ও ভয়স্থান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সে কেমন চুরমার হয়েছে! লোকে কেমন করে তার জন্য বিলাপ করছে! মোয়াব লজ্জায় কেমন করে তার পিঠ ফিরিয়েছে! মোয়াব তার চারপাশের সমস্ত লোকদের কাছে হাসি-ঠাট্টার পাত্র হয়েছে, আর তার অবস্থা দেখে সেই লোকেরা হতভম্ব হয়েছে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সে কেমন চুরমার হয়েছে! লোকে কেমন করে তার জন্য বিলাপ করছে! মোয়াব লজ্জায় কেমন করে তার পিঠ ফিরিয়েছে! মোয়াব তার চারপাশের সমস্ত লোকদের কাছে হাস্তিঠাট্টার পাত্র হয়েছে, আর তার অবস্থা দেখে সেই লোকেরা হতভম্ব হয়েছে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াব ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল! দেখ, কি ভাবে তারা কাঁদছে! মোয়াব লাঞ্ছিত হয়েছে, পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। এর প্রতিবেশী জাতিসমূহ তাকে নিয়ে করছে ব্যঙ্গ-পরিহাস।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“মোয়াব চুর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে| মানুষ কাঁদছে| মোয়াব আত্মসমর্পণ করেছে এবং এখন লজ্জায় পড়ে গেছে বলে অন্য দেশের মানুষ তাকে নিয়ে উপহাস করছে| কিন্তু মোয়াবে যা ঘটেছে তাতে তারা আতঙ্কে পূর্ণ|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“সে কেমন চড়িয়ে পরেছে! তারা কেমন করে তাদের জন্য বিলাপ করছে! মোয়াব লজ্জায় কেমন করে তার পিঠ ফিরিয়েছে! এই ভাবে মোয়াব তার চারপাশের সমস্ত লোকদের কাছে উপহাস ও আতঙ্কের পাত্র হয়েছে।”