Jeremiah 48:41 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
নগরগুলো পরহস্তগত, দুর্গগুলো অধিকৃত হল; সেদিন মোয়াবের বীরগণের অন্তর প্রসব-যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের অন্তরের সমান হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এর নগরগুলি অধিকৃত হবে, এর দুর্গগুলির দখল নেওয়া হবে। সেদিন মোয়াবের যোদ্ধাদের হৃদয় প্রসববেদনাগ্রস্ত নারীর মতো হবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
নগর সকল পরহস্তগত, দুর্গ সকল অধিকৃত হইল; সেই দিন মোয়াবের বীরগণের চিত্ত প্রসববেদনাতুরা স্ত্রীর চিত্তের সমান হইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
নগর সকল পরহস্তগত, দুর্গ সকল অধিকৃত হইল; সেই দিন মোয়াবের বীরগণের চিত্ত প্রসববেদনাতুরা স্ত্রীর চিত্তের সমান হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তার সব শহর অধিকার করে দুর্গগুলো দখল করা হবে। সেই দিন মোয়াবের যোদ্ধাদের অন্তর প্রসব-যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের অন্তরের মত হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তার সব শহর অধিকার করে কেল্লাগুলো দখল করা হবে। সেই দিন মোয়াবের যোদ্ধাদের অন্তর প্রসব-যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের অন্তরের মত হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং শহর ও দুর্গসমূহ দখল করে নেবে। সেদিন তার যোদ্ধৃবর্গ ভয়ার্ত হয়ে উঠবে প্রসব বেদনাতুরা নারীর মত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াবের শহরগুলি অধিকৃত হবে| দূর্গ দিয়ে ঘেরা জায়গাগুলিও পরাজিত হবে| সেই সময় মোয়াবের সৈন্যরা প্রসব বেদনায় কাতর মহিলার মতো ভীত হয়ে পড়বে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
করিয়োত বন্দী হয়েছে এবং তার দুর্গগুলি দখল হয়েছে। সেই দিন মোয়াবের সৈন্যদের অন্তর প্রসব যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের অন্তরের মত হবে।