Jeremiah 48:44 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যে কেউ ভয় পেয়ে পালিয়ে যাবে, সে খাতে পড়বে; যে কেউ খাত থেকে উঠে আসবে, সে ফাঁদে ধরা পড়বে; কেননা আমি তার উপরে, মোয়াবের উপরে, প্রতিফল-দানের বছর আনবো, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আতঙ্ক থেকে যে পালায়, সে গর্তে পড়ে যাবে, যে গর্ত থেকে উঠে আসে, সে ফাঁদে ধরা পড়বে; কারণ আমি মোয়াবের উপরে তার শাস্তির বছর নিয়ে আসব,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যে কেহ ত্রাস প্রযুক্ত পলাইয়া যাইবে, সে খাতে পড়িবে; যে কেহ খাত হইতে উঠিয়া আসিবে, সে ফাঁদে ধরা পড়িবে; কেননা আমি তাহার উপরে, মোয়াবের উপরে, প্রতিফল-দানের বৎসর আনিব, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যে কেহ ত্রাস প্রযুক্ত পলাইয়া যাইবে, সে খাতে পড়িবে; যে কেহ খাত হইতে উঠিয়া আসিবে, সে ফাঁদে ধরা পড়িবে; কেননা আমি তাহার উপরে, মোয়াবের উপরে, প্রতিফল-দানের বৎসর আনিব, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যে লোক ভয়ে পালাবে সে গর্তে পড়বে, যে লোক গর্ত থেকে উঠে আসবে সে ফাঁদে ধরা পড়বে; কারণ আমি মোয়াবের শাস্তির সময় ঠিক করে রেখেছি। আমি সদাপ্রভু এই কথা বলছি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যে লোক ভয়ে পালাবে সে গর্তে পড়বে, যে লোক গর্ত থেকে উঠে আসবে সে ফাঁদে ধরা পড়বে; কারণ আমি মোয়াবের শাস্তির সময় ঠিক করে রেখেছি। আমি মাবুদ এই কথা বলছি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সন্ত্রাসের হাত থেকে যে পালিয়ে বাঁচতে চাইবে সে খাদে পড়বে। আর যে খাদ থেকে উঠে আসবে, সে ফাঁদে ধরা পড়বে, কারণ প্রভু পরমেশ্বর মোয়াবের ধ্বংসের সময় নির্ধারণ করে রেখেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
লোকরা ভয়ে দৌড়বে এবং গভীর খাদগুলিতে পড়বে| কেউ যদি সেই খাদ বেয়ে বাইরে উঠে আসে, সে মুক্ত হবে না কারণ তাকে ধরবার জন্য ফাঁদ পাতা আছে| আমি মোয়াবে শাস্তির বছর নিয়ে আসব|” প্রভু এই কথাগুলি বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“যে কেউ আতঙ্কিত হয়ে পালাবে সে খাদে পড়বে, যে কেউ খাদ থেকে উঠে আসবে সে ফাঁদে ধরা পড়বে; কারণ আমি তার বিরুদ্ধে তার উপর প্রতিশোধ নেবার দিন আনব।” এটা সদাপ্রভুর ঘোষণা।