Jeremiah 48:45 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হিশ্বোনের ছায়াতলে পলাতকেরা শক্তিহীন হয়ে দাঁড়িয়ে আছে, কারণ হিশ্বোন থেকে আগুন ও সীহোনের মধ্য থেকে আগুনের শিখা বের হয়েছে, আর মোয়াবের পাশ ও কলহকারীদের মাথার তালু গ্রাস করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“পলাতকেরা হিষ্বোনের ছায়াতলে অসহায়ের মতো দাঁড়িয়ে থাকবে, কারণ হিষ্বোন থেকে একটি আগুন বের হয়েছে, সীহোনের মধ্য থেকে নির্গত হয়েছে এক আগুনের শিখা; তা দগ্ধ করবে মোয়াবের কপাল ও কোলাহলকারী দাম্ভিকদের মাথার খুলি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হিশ্বোনের ছায়াতলে পলাতকেরা শক্তিহীন হইয়া দাঁড়াইয়া আছে, কারণ হিশ্বোন হইতে অগ্নি ও সীহোনের মধ্য হইতে অগ্নিশিখা নির্গত হইয়াছে, আর মোয়াবের পার্শ্ব ও কলহকারীদের মস্তকের তালু গ্রাস করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হিষ্বোনের ছায়াতলে পলাতকেরা শক্তিহীন হইয়া দাঁড়াইয়া আছে, কারণ হিষ্বোন হইতে অগ্নি ও সীহোনের মধ্য হইতে অগ্নিশিখা নির্গত হইয়াছে, আর মোয়াবের পার্শ্ব ও কলহকারীদের মস্তকের তালু গ্রাস করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হিশ্বোনের ছায়াতে পালিয়ে যাওয়া লোকেরা অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, কারণ হিশ্বোন থেকে আগুন ও সীহোনের মধ্য থেকে আগুনের শিখা বের হয়েছে; তা মোয়াবের কপাল ও গোলমাল করা গর্বকারীদের মাথার খুলি পুড়িয়ে দিয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হিশ্বোনের ছায়াতে পালিয়ে যাওয়া লোকেরা অসহায় হয়ে দাঁড়িয়ে আছে, কারণ হিশ্বোন থেকে আগুন ও সীহোনের মধ্য থেকে আগুনের শিখা বের হয়েছে; তা মোয়াবের কপাল ও গোলমাল করা গর্বকারীদের মাথার খুলি পুড়িয়ে দিয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
অসহায় উদ্বাস্তুরা হিসবোনে আশ্রয়ের আশায় দাঁড়িয়ে আছে, কারণ হিসবোনে আগুন জ্বলছে, সীহোনের রাজপ্রাসাদ থেকে লেলিহান অগ্নিশিখা বেরিয়ে আসছে। মোয়াবের সীমান্ত প্রদেশ এবং যুদ্ধপ্রিয় মোয়াবীদের পর্বতচূড়া গ্রাস করেছে সেই অগ্নি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শত্রুবাহিনীর ভয়ে মানুষ নিরাপত্তার জন্য হিশ্বোন শহরের দিকে ছুটবে কিন্তু সেখানেও তারা নিরাপদ নয়| হিশ্বোনে আগুন জ্বলতে শুরু করেছে| সীহোনের শহর থেকে এই আগুনের উৎপত্তি| ঐ আগুন মোয়াবের নেতাদের পুড়িয়ে মারবে, পুড়িয়ে মারবে অহঙ্কারী লোকগুলোকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“হিশবোনের ছায়াতে পালিয়ে যাওয়া লোকেরা শক্তিহীন হয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ হিশবোন থেকে আগুন ও সীহোনের মধ্যে থেকে আগুনের শিখা বের হবে। তা মোয়াবের কপাল ও গোলমাল করা লোকেদের মাথার খুলি গ্রাস করবে।