Jeremiah 48:46 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে মোয়াব, ধ্‌িক তোমাকে! কমোশের লোকেরা বিনষ্ট হল, কারণ তোমার পুত্ররা বন্দী হল, তোমার কন্যাদের বন্দীদশার স্থানে নীত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
হে মোয়াব, ধিক্ তোমাকে! কমোশ-দেবতার লোকেরা ধ্বংস হয়েছে; তোমার পুত্রেরা নির্বাসিত হয়েছে ও তোমার কন্যারা বন্দি হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে মোয়াব, ধিক্‌ তোমাকে! কমোশের প্রজালোক বিনষ্ট হইল, কারণ তোমার পুত্রগণ বন্দি হইল, তোমার কন্যাগণ বন্দি-দশার স্থানে নীত হইল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে মোয়াব, ধিক্‌ তোমাকে! কমোশের প্রজালোক বিনষ্ট হইল, কারণ তোমার পুত্রগণ বন্দি হইল, তোমার কন্যাগণ বন্দিদশার স্থানে নীত হইল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে মোয়াব, ধিক্‌ তোমাকে! কমোশের লোকেরা ধ্বংস হয়ে গেছে; তোমার ছেলেদের দূর দেশে বন্দী হিসাবে নিয়ে যাওয়া হয়েছে আর তোমার মেয়েদের বন্দী করা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে মোয়াব, ঘৃণ্য তুমি! কমোশের লোকেরা ধ্বংস হয়ে গেছে; তোমার ছেলেদের দূর দেশে বন্দী হিসাবে নিয়ে যাওয়া হয়েছে আর তোমার মেয়েদের বন্দী করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা মোয়াববাসীদের করুণা কর। যারা কেমোশের পূজা করত, তারা ধ্বংস হয়ে গেছে এবং তাদের পুত্রকন্যাদের বন্দী করে নিয়ে যাওয়া হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াব তোমার সত্যিই দুঃসময় ঘনিয়ে আসছে| তোমার দেবতা কমোশ ও তার লোকরা ধ্বংস হয়ে গিয়েছে| তোমার ছেলেমেয়েদের বন্দী করে ধরে নিয়ে যাওয়া হয়েছে নির্বাসনে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে মোয়াব, ধিক তোমাকে! লোকেরা ধ্বংস হয়েছে; কারণ তোমার ছেলেদের দূর দেশে বন্দী করে নিয়ে গেছে এবং তোমার মেয়েরাও বন্দীদশায় আছে।