Jeremiah 48:5 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
লূহীতের উঠে যাবার পথে লোকে কাঁদতে কাঁদতে উঠছে; কেননা হোরোণয়িমের নেমে যাবার পথে বিনাশের জন্য সঙ্কটের কান্না শোনা যাচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা লূহীতের আরোহণ পথে উঠে যায়, ওঠার সময় তারা তীব্র রোদন করে; হোরোণয়িমের নেমে যাওয়ার পথে বিনাশের জন্য মনস্তাপের কান্না শোনা যাচ্ছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
লূহীতের আরোহণ-পথে লোকে রোদন করিতে করিতে উঠিতেছে; কেননা হোরোণয়িমের অবরোহণ-পথে বিনাশের জন্য সঙ্কটের ক্রন্দন শুনা যাইতেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
লূহীতের আরোহণ-পথে লোকে রোদন করিতে করিতে উঠিতেছে; কেননা হোরোণয়িমের আরোহাণ-পথে বিনাশের জন্য সঙ্কটের ক্রন্দন শুনা যাইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
লূহীতের পথে উঠে যাবার সময় লোকে খুব কাঁদতে কাঁদতে যাবে; যে রাস্তা হোরোণয়িমের দিকে নেমে গেছে সেখানে ধ্বংসের জন্য দারুণ মনোকষ্টের কান্না শোনা যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
লূহীতের পথে উঠে যাবার সময় লোকে খুব কাঁদতে কাঁদতে যাবে; যে রাস্তা হোরোণয়িমের দিকে নেমে গেছে সেখানে ধ্বংসের জন্য দারুণ মনোকষ্টের কান্না শোনা যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হোরোনয়িম থেকে সারাটি পথ চাপাকান্নার করুণ শব্দে ভরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াবের লোকরা কাঁদতে কাঁদতে লূহীতের ফুটপাত দিয়ে হাঁটবে| তাদের সেই বেদনাবিধুর কান্নার আওয়াজ শোনা যাবে হোরোণয়িম শহরের রাস্তা থেকে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
লূহীতের পথে ওঠার দিন লোকে কেঁদেছে; কারণ হোরোণয়িমের ওঠার পথে ধ্বংসের জন্য চিত্কার শোনা গেছে।