Jeremiah 48:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ তুমি তোমার কাজের ও তোমার ধনকোষের উপর নির্ভর করতে, এজন্য তোমাকে অন্যের হাতে তুলে দেওয়া হবে এবং কমোশ নির্বাসনে গমন করবে, তার ইমাম ও নেতৃবর্গ একসঙ্গে যাবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের নির্ভরতা ছিল তোমাদের কৃতকর্ম ও ঐশ্বর্যের উপর, তোমাদেরও বন্দি করে নিয়ে যাওয়া হবে, কমোশ-দেবতা নির্বাসনে যাবে তার পুরোহিত ও কর্মকর্তা সমেত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ তুমি আপন কার্য্যে ও আপন ধনকোষে নির্ভর করিতে, এই জন্য তুমিও পরহস্তগত হইবে, এবং কমোশ নির্ব্বাসার্থে গমন করিবে, তাহার যাজকগণ ও অধ্যক্ষগণ একসঙ্গে যাইবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ তুমি আপন কার্যে ও আপন ধনকোষে নির্ভর করিতে, এই জন্য তুমিও পরহস্তগত হইবে, এবং কমোশ নির্বাসনার্থে গমন করিবে, তাহার যাজকগণ ও অধ্যক্ষগণ একসঙ্গে যাইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি যখন তোমার কাজ ও ধনের উপর নির্ভর করছ তখন তোমাকেও বন্দী করে নিয়ে যাওয়া হবে, আর কমোশ তার পুরোহিত ও রাজকর্মচারীদের সংগে বন্দী হয়ে দূরে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি যখন তোমার কাজ ও ধনের উপর ভরসা করছ তখন তোমাকেও বন্দী করে নিয়ে যাওয়া হবে, আর কমোশ তার ইমাম ও রাজকর্মচারীদের সংগে বন্দী হয়ে দূরে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াব, তুমি নাকি নির্ভর করেছিলে আপন বাহুবল ও ঐশ্বর্যের উপর। কিন্তু হায়, তুমি এবার বিজিত হবে, বন্দী হবে শত্রুর হাতে। তোমার দেবতা কেমোশ যাবে নির্বাসনে, সঙ্গে যাবে তার পুরোহিতেরা আর রাজপুরুষেরা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তোমরা যা তৈরী করেছিলে তাতে তোমাদের বিশ্বাস আছে, বিশ্বাস আছে তোমাদের সম্পদে| তাই তোমরা বন্দী হবে| তোমাদের দেবতা কমোশ কেও নির্বাসনে পাঠানো হবে বন্দী করে নিয়ে গিয়ে| তার যাজক এবং আধিকারিকদেরও বন্দী করে নিয়ে যাওয়া হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ তোমার কাজ ও সম্পত্তির উপর তোমার বিশ্বাসের জন্য তুমি বন্দী হবে। তখন কমোশ তার যাজকদের ও নেতাদের সঙ্গে বন্দী হয়ে দূরে চলে যাবে।