Jeremiah 48:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
প্রত্যেক নগরের উপর বিনাশক আসবে, কোন নগর রক্ষা পাবে না; উপত্যকা বিনষ্ট হবে, সমভূমি উচ্ছিন্ন হবে, যেমন মাবুদ বলেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিনাশক সব নগরের বিরুদ্ধে আসবে, কোনো নগরই রক্ষা পাবে না, তলভূমি বিনষ্ট হবে এবং সমভূমি উচ্ছিন্ন হবে, কারণ সদাপ্রভু এই কথা বলেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
প্রত্যেক নগরের উপরে বিনাশক আসিবে, কোন নগর রক্ষা পাইবে না; তলভূমি বিনষ্ট হইবে, সমভূমি উচ্ছিন্ন হইবে, যেমন সদাপ্রভু বলিয়াছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
প্রত্যেক নগরের উপরে বিনাশক আসিবে, কোন নগর রক্ষা পাইবে না; তলভূমি বিনষ্ট হইবে, সমভূমি উচ্ছিন্ন হইবে, যেমন সদাপ্রভু বলিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
প্রত্যেকটি শহরের বিরুদ্ধে ধ্বংসকারী আসবে এবং কোন শহরই এড়িয়ে যেতে পারবে না। আমার কথামত উপত্যকা ধ্বংস হবে এবং সমভূমির বিনাশ হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
প্রত্যেকটি শহরের বিরুদ্ধে ধ্বংসকারী আসবে এবং কোন শহরই এড়িয়ে যেতে পারবে না। আমার কথামত উপত্যকা ধ্বংস হবে এবং সমভূমির বিনাশ হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুর্ধর্ষ এক শত্রু ঝাঁপিয়ে পড়বে প্রতিটি নগরে, রেহাই পাবে না একটি নগরও ধ্বংসের হাত থেকে, উপত্যকা ও সমভূমি দুই-ই ধ্বংস হয়ে যাবে। আমি প্রভু পরমেশ্বর এ কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ধ্বংস আসবে প্রত্যেক শহরের বিরুদ্ধে যুদ্ধ করতে| কোন শহর পালাতে পারবে না| এই উপত্যকা ধ্বংস হয়ে যাবে| উচ্চ সমতলভূমিও ধ্বংস হবে| প্রভু যেহেতু বলেছেন এইগুলি ঘটবে, তাই এগুলি ঘটবেই|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
প্রত্যেকটি শহরে ধ্বংসকারী আসবে; কোন শহর রেহাই। উপত্যকা বিনষ্ট হবে এবং সমভূমির বিনাশ হবে, যেমন সদাপ্রভু বলেছেন।