Jeremiah 48:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মোয়াবকে পক্ষযুগল দাও, যেন সে উড়ে পালিয়ে যায়; তার নগরগুলো ধ্বংস হবে, তন্মধ্যে বাসকারী কেউ থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মোয়াবের ভূমিতে লবণ ছড়িয়ে দাও, কারণ সে পরিত্যক্ত পড়ে থাকবে; তার নগরগুলি হবে জনমানবহীন, আর কেউই তার মধ্যে বসবাস করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
মোয়াবকে পক্ষযুগল দেও, যেন সে উড়িয়া পলাইয়া যায়; তাহার নগর সকল ধ্বংস হইবে, তন্মধ্যে বাসকারী কেহ থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
মোয়াবকে পক্ষযুগল দেও, যেন সে উড়িয়া পলাইয়া যায়; তাহার নগর সকল ধ্বংস হইবে, তন্মধ্যে বাসকারী কেহ থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মোয়াবকে ডানা দাও যেন সে উড়ে পালিয়ে যেতে পারে; তার শহরগুলো জনশূন্য হবে, সেখানে কেউ বাস করবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মোয়াবকে ডানা দাও যেন সে উড়ে পালিয়ে যেতে পারে; তার শহরগুলো জনশূন্য হবে, সেখানে কেউ বাস করবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মোয়াবের জন্য স্থাপন কর একটি সমাধিফলক! কারণ এ দেশ ধ্বংস হয়ে যাবে অচিরেই, এর শহর-নগর পরিত্যক্ত হবে ধ্বংসস্তূপের মাঝে, সেখানে আর বাস করবে না কেউ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মোয়াবের সমস্ত জমিতে নুন ছড়িয়ে দাও| এই দেশ শূন্য মরুভূমিতে পরিণত হবে| মোয়াবের শহরগুলি শূন্য শহরসমূহে পরিণত হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মোয়াবকে ডানা দাও, কারণ সে উড়ে যেতে পারে। তার শহরগুলি জনশূন্য হবে, যেখানে কেউ বাস করে না।