Jeremiah 49:1 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অম্মোনীয়দের বিষয়। মাবুদ এই কথা বলেন, ইসরাইলের কি পুত্র নেই? তার উত্তরাধিকারী কি কেউ নেই? তবে মিল্কম কেন গাদের ভূমি অধিকার করে ও তার লোকেরা ওর নগরগুলোতে বাস করে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অম্মোনীয়দের সম্পর্কে: সদাপ্রভু এই কথা বলেন: “ইস্রায়েলের কি কোনো পুত্র নেই? তার কি কোনো উত্তরাধিকারী নেই? তাহলে মোলক-দেবতা কেন গাদের এলাকা হস্তগত করেছে? কেন তার লোকেরা এর নগরগুলিতে বসবাস করে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অম্মোন-সন্তানগণের বিষয়। সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েলের কি পুত্র নাই? তাহার উত্তরাধিকারী কি কেহ নাই? তবে মিল্কম কেন গাদের ভূমি অধিকার করে, ও তাহার প্রজারা উহার নগরসমূহে বাস করে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অম্মোন-সন্তানগণের বিষয়। সদাপ্রভু এই কথা কহেন, ইস্রায়েলের কি পুত্র নাই? তাহার উত্তরাধিকারী কি কেহ নাই? তবে মিল্কম কেন গাদের ভূমি অধিকার করে, ও তাহার প্রজারা উহার নগরসমূহে বাস করে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
অম্মোনীয়দের বিষয়ে সদাপ্রভু এই কথা বলছেন, “ইস্রায়েলের কি কোন ছেলে নেই? তার মৃত্যুর পর তার সম্পত্তির অধিকারী কি কেউ নেই? তাহলে মিল্কম কেন গাদ-গোষ্ঠীর জায়গা অধিকার করেছে? কেন মিল্কমের পূজাকারীরা সেখানকার শহরগুলোতে বাস করছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
অম্মোনীয়দের বিষয়ে মাবুদ এই কথা বলছেন, “ইসরাইলের কি কোন ছেলে নেই? তার মৃত্যুর পর তার সম্পত্তির অধিকারী কি কেউ নেই? তাহলে মিল্কম কেন গাদ-গোষ্ঠীর জায়গা অধিকার করেছে? কেন মিল্কমের পূজাকারীরা সেখানকার শহরগুলোতে বাস করছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আম্মোন সম্বন্ধে প্রভু পরমেশ্বর বলেছেন, ইসরায়েলের লোকেরা কোথায়? তাদের দেশ রক্ষার জন্য কি একজনও নেই? তারা কেন মিলকমের উপাসকদের গাদ গোষ্ঠীর অঞ্চল দখল করে বসতি করতে দিয়েছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই হল প্রভুর বার্তা অম্মোনের লোকদের জন্য| প্রভু বলেছেন: “অম্মোনের লোকরা তোমরা কি ভাবো যে ইস্রায়েলের লোকদের কোন সন্তান নেই? তোমরা কি ভাবো সেখানে কোন উত্তরপুরুষ নেই যারা তাদের পিতা মাতার মৃত্যুর পর দেশের ভার নিতে পারে? হয়তো এই কারণেই কি মিল্কম গাদের দেশ নিয়ে নিয়েছিল?”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অম্মোনীয়দের বিষয়ে সদাপ্রভু এই কথা বলেন, “ইস্রায়েলের কি কোন ছেলে নেই? ইস্রায়েলের উত্তরাধিকারী কি কেউ নেই? তাহলে মিলকম মূর্তির উপাসকরা কেন গাদের জায়গা অধিকার করে এবং মিলকমের লোকেরা সেখানকার শহরগুলিতে বাস করে?