Jeremiah 49:11 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি তোমার এতিম বালকদেরকে ত্যাগ কর, আমি তাদেরকে বাঁচাব; তোমার বিধবারাও আমাতে বিশ্বাস করুক।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
‘তোমার অনাথ ছেলেমেয়েদের ছেড়ে যাও; আমি তাদের প্রাণরক্ষা করব। তোমার বিধবারাও আমার উপরে নির্ভর করতে পারে।’ ”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি আপন পিতৃহীন বালকদিগকে ত্যাগ কর, আমি তাহাদিগকে বাঁচাইব; তোমার বিধবাগণও আমাতে বিশ্বাস করুক।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি আপন পিতৃহীন বালকদিগকে ত্যাগ কর, আমি তাহাদিগকে বাঁচাইব; তোমার বিধবাগণও আমাতে বিশ্বাস করুক।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার অনাথ ছেলেমেয়েদের রেখে যাও; আমি তাদের জীবন রক্ষা করব। তোমার বিধবারাও আমার উপর নির্ভর করুক।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার এতিম ছেলেমেয়েদের রেখে যাও; আমি তাদের জীবন রক্ষা করব। তোমার বিধবারাও আমার উপর ভরসা করুক।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমার অনাথ শিশুদের আমার কাছে রেখে যাও, আমি তাদের যত্ন নেব। তোমার বিধবারা নিশ্চিন্তে আমার উপরে নির্ভর করুক।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার সন্তানদের দেখাশোনা করবার জন্য কেউ পড়ে থাকবে না| তার স্ত্রীরা কাউকেই পাবে না যার ওপর নির্ভর করা যায়|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার অনাথ ছেলে মেয়েদের ত্যাগ কর; আমি তাদের জীবন রক্ষা করব। তোমার বিধবারাও আমার উপর বিশ্বাস করুক।”