Jeremiah 49:17 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইদোম বিস্ময়ের পাত্র হবে, যারা তার কাছ দিয়ে গমন করে, সকলে বিস্মিত হবে ও তার প্রতি উপস্থিত সকল আঘাতের জন্য শিস দেবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ইদোম হবে এক বিভীষিকার পাত্র; যারাই তার পাশ দিয়ে যাবে, তারা তার ক্ষতসকলের জন্য বিস্মিত হয়ে তার নিন্দা করবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ইদোম বিস্ময়ের পাত্র হইবে, যাহারা তাহার নিকট দিয়া গমন করে, সকলে বিস্মিত হইবে, ও তাহার প্রতি উপস্থিত সকল আঘাত প্রযুক্ত শিশ দিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ইদোম বিস্ময়ের পাত্র হইবে, যাহারা তাহার নিকট দিয়া গমন করে, সকলে বিস্মিত হইবে, ও তাহার প্রতি উপস্থিত সকল আঘাত প্রযুক্ত শিস দিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“ইদোমের অবস্থা দেখে লোকেরা হতভম্ব হবে; যারা তার পাশ দিয়ে যাবে তারা সবাই ভীষণ ভয় পাবে এবং তার সব আঘাতের জন্য তাকে ঠাট্টা-বিদ্রূপ করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“ইদোমের অবস্থা দেখে লোকেরা হতভম্ব হবে; যারা তার পাশ দিয়ে যাবে তারা সবাই ভীষণ ভয় পাবে এবং তার সব আঘাতের জন্য তাকে ঠাট্টা-বিদ্রুপ করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বর বলেছেন, ইদোমের ধ্বংস ও বিপর্যয় এমন মারাত্মক ও ভয়াবহ হবে যে, তার পাশ দিয়ে যাবার সময় পথচারী আতঙ্কে শিউরে উঠবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ইদোম ধ্বংস হয়ে যাবে| শহরের দুরবস্থা দেখে লোকেরা শোকাহত হবে| ধ্বংপ্রাপ্ত শহরগুলি দেখে লোকরা বিস্ময় বিহবল হয়ে যাবে| তারা ধ্বংপ্রাপ্ত শহরগুলির দিকে বিস্ময় বিহবল হয়ে শিস দেবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“ইদোমের প্রত্যেকের কাছে বিস্ময়ের পাত্র হবে, যারা তার পাশ দিয়ে যাবে তারা সবাই ভীষণ কাঁপবে এবং তার সব আঘাতের জন্য তাকে শিশ ধ্বনি দেবে।