Jeremiah 49:18 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, সাদুম, আমুরা ও সেখানকার নিকটবর্তী নগরগুলোর উৎপাটনহেতু যেমন হয়েছিল, তেমনি হবে, কেউ সেখানে থাকবে না, কোন লোক তার মধ্যে প্রবাস করবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যেমন সদোম ও ঘমোরা তাদের চারপাশের নগরগুলি সমেত উৎপাটিত হয়েছিল,” সদাপ্রভু এই কথা বলেন, “সেইরকম, ইদোমেও কেউ বেঁচে থাকবে না, কোনো মানুষই সেখানে বসবাস করবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, সদোমের, ঘমোরার ও তন্নিকটবর্ত্তী নগরসমূহের উৎপাটনহেতু যেমন হইয়াছিল, তেমনি হইবে, কেহ সেখানে থাকিবে না, কোন মনুষ্য-সন্তান তাহার মধ্যে প্রবাস করিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, সদোমের, ঘমোরার ও তন্নিকটবর্তী নগরসমূহের উৎপাটনহেতু যেমন হইয়াছিল, তেমনি হইবে, কেহ সেখানে থাকিবে না, কোন মনুষ্য-সন্তান তাহার মধ্যে প্রবাস করিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি সদাপ্রভু বলছি, আশেপাশের গ্রাম সুদ্ধ যেমন সদোম ও ঘমোরাকে ধ্বংস করা হয়েছিল তেমনি ইদোমে কেউ বাস করবে না; তার মধ্যে কোন মানুষ থাকবে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি মাবুদ বলছি, আশেপাশের গ্রাম সুদ্ধ যেমন সাদুম ও আমুরাকে ধ্বংস করা হয়েছিল তেমনি ইদোমে কেউ বাস করবে না; তার মধ্যে কোন মানুষ থাকবে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যখন ইদোম ধ্বংস হবে, তখন তারও সদোম ও ঘমোরা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলির মত একই দশা হবে। সেখানে কেউ আর কখনও বাস করবে না। আমি প্রভু পরমেশ্বর এই কথা বললাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সদোম ঘমোরা এবং তার আশপাশের শহরের মতো ইদোমও ধ্বংস হয়ে যাবে| কোন মানুষ আর সেখানে জীবিত থাকবে না|” প্রভু এই কথাগুলি বললেন|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাদের প্রতিবেশীর সঙ্গে যেমন সদোম ও ঘমোরাকে ধ্বংস করা হয়েছিল” এটা সদাপ্রভুর ঘোষণা, “তেমনি ইদোমে কেউ বাস করবে না; তার মধ্যে কোন মানুষ থাকবে না।