Jeremiah 49:23 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দামেস্কের বিষয়। হমাৎ ও অর্পদ লজ্জিত হল, কারণ তারা অমঙ্গলের বার্তা শুনলো, বিগলিত হল; অশান্ত সাগরের মত অশান্ত দেখা যাচ্ছে, তা সুস্থির হতে পারে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দামাস্কাস সম্পর্কে: “হমাৎ ও অর্পদ ভয়ে ব্যাকুল হয়েছে, কারণ তারা মন্দ সংবাদ শুনেছে। তারা হতাশ হয়েছে, অশান্ত সমুদ্রের মতো তারা অধীর হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দম্মেশকের বিষয়। হমাৎ ও অর্পদ লজ্জিত হইল, কারণ তাহারা অমঙ্গলের বার্ত্তা শুনিল, বিগলিত হইল; সাগরে উদ্বেগ দেখা যাইতেছে; তাহা সুস্থির হইতে পারে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দম্মেশকের বিষয়। হমাৎ ও অর্পদ লজ্জিত হইল, কারণ তাহারা অমঙ্গলের বার্তা শুনিল, বিগলিত হইল; সাগরে উদ্বেগ দেখা যাইতেছে, তাহা সুস্থির হইতে পারে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দামেস্কের বিষয়ে সদাপ্রভু বলছেন, “হমাৎ আর অর্পদ ভয়ে ব্যাকুল হয়েছে, কারণ তারা খারাপ খবর শুনেছে। তারা হতাশ হয়েছে, অস্থির সাগরের মত অশান্ত হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দামেস্কের বিষয়ে মাবুদ বলছেন, “হামা আর অর্পদ ভয়ে ব্যাকুল হয়েছে, কারণ তারা খারাপ খবর শুনেছে। তারা হতাশ হয়েছে, অস্থির সাগরের মত অশান্ত হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দামাস্কাস সম্বন্ধে প্রভু পরমেশ্বর এই কথা বলেন, হমাৎ ও অর্পদ নিবাসীরা বিচলিত ও বিষাদগ্রস্ত, কারণ তারা দুঃসংবাদ শুনেছে। বিক্ষুব্ধ সাগর তরঙ্গের মত দুর্ভাবনা তাদের উপরে বয়ে চলেছে, স্বস্তি পাচ্ছে না তারা।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বার্তাটি দম্মেশক সম্বন্ধে: “হমাৎ এবং অর্পদ শহরগুলি আতঙ্কিত কারণ তারা খারাপ খবরটি শুনতে পেয়েছে| তারা নিরুৎসাহ হয়ে পড়েছে| তারা অশান্ত সমুদ্রের মত অশান্ত হয়েছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দম্মেশকের বিষয়: “হমাৎ ও অর্পদ লজ্জিত হবে, কারণ তারা বিপদের খবর শুনেছে। তারা নরম হল! তারা অস্থির সাগরের মত, যা শান্ত হতে পারে না।