Jeremiah 49:24 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দামেস্ক ক্ষীণবল হয়েছে, পালিয়ে যাবার জন্য ফিরছে ও ভীষণ ভয় পেয়েছে; যেমন প্রসবকালে স্ত্রীলোকের, তেমনি তার যন্ত্রণা ও ব্যথা শুরু হয়েছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দামাস্কাস অক্ষম হয়েছে, সে পিছন ফিরে পালিয়েছে কারণ আতঙ্ক তাকে ঘিরে ধরেছে; মনস্তাপ ও মর্মবেদনায় সে আচ্ছন্ন হয়েছে যেমন কোনো প্রসববেদনাগ্রস্ত নারী হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দম্মেশক ক্ষীণবল হইয়াছে, পলায়নার্থে ফিরিতেছে, ও ত্রাসযুক্ত হইয়াছে; যেমন প্রসবকালে স্ত্রীলোকের, তেমনি তাহার যন্ত্রণা ও ব্যথা ধরিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দম্মেশক ক্ষীণবল হইয়াছে, পলায়নার্থে ফিরিতেছে, ও ত্রাসযুক্ত হইয়াছে; যেমন প্রসবকালে স্ত্রীলোকের, তেমনি তাহার যন্ত্রণা ও ব্যথা ধরিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দামেস্ক দুর্বল হয়েছে, সে পালাবার জন্য ফিরেছে এবং ভয় তাকে আঁকড়ে ধরেছে; প্রসব-যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের মত যন্ত্রণা ও ব্যথা তাকে ধরেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দামেস্ক দুর্বল হয়েছে, সে পালাবার জন্য ফিরেছে এবং ভয় তাকে আঁকড়ে ধরেছে; প্রসব-যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের মত যন্ত্রণা ও ব্যথা তাকে ধরেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দামাস্কাসের মানুষ বড় দুর্বল, সন্ত্রস্ত হয়ে তারা পলায়ন করেছে। প্রসববেদনাতুরা নারীর মত তারা যন্ত্রণাকাতর।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দম্মেশক শহর দুর্বল হয়ে গিয়েছে| শহরের মানুষ পালাতে চায়| তারা আতঙ্কিত| কারণ তারা অনুভব করছে যন্ত্রণার কষ্ট| সে যন্ত্রণা যেন প্রসব বেদনায় কাতর মহিলার মতো|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দম্মেশক দুর্বল হয়েছে, সে পালাবার জন্য ফিরেছে এবং ভয় তাকে আঁকড়ে ধরেছে। প্রসব যন্ত্রণা ভোগকারিণী স্ত্রীলোকের মত যন্ত্রণা ও ব্যথা তাকে গ্রাস করেছে।