Jeremiah 49:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার কর্তৃক পরাহত কায়দার ও হাৎসোর রাজ্যগুলোর বিষয়। মাবুদ এই কথা বলেন, তোমরা উঠ, কায়দারে যাও এবং পূর্বদেশের লোকদের সর্বস্ব লুট কর।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার যাদের আক্রমণ করেছিলেন, সেই কেদর ও হাৎসোরের রাজ্যগুলি সম্পর্কে: সদাপ্রভু এই কথা বলেন: “ওঠো, ও কেদরকে আক্রমণ করো এবং পূর্বদিকের সব লোককে ধ্বংস করো।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
বাবিল-রাজ নবূখদ্রিৎসর কর্ত্তৃক পরাহত কেদরের ও হাৎসোর রাজ্যসমূহের বিষয়। সদাপ্রভু এই কথা কহেন, তোমরা উঠ, কেদরে যাও, এবং পূর্ব্বদেশের লোকদের সর্ব্বস্ব লুট কর।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাবিল-রাজ নবূখদ্নিৎসর কর্তৃক পরাহত কেদরের ও হাৎসোর রাজ্যসমূহের বিষয়। সদাপ্রভু এই কথা কহেন, তোমরা উঠ, কেদরে যাও, এবং পূর্বদেশের লোকদের সর্বস্ব লুট কর।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বাবিলের রাজা নবূখদ্নিৎসর কেদর ও হাৎসোরের যে রাজ্যগুলোকে হারিয়ে দিয়েছিলেন সেগুলোর বিষয়ে সদাপ্রভু বলছেন, “ওঠো, কেদর আক্রমণ কর এবং পূর্বদেশের লোকদের ধ্বংস কর।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার কায়দার ও হাৎসোরের যে রাজ্যগুলোকে হারিয়ে দিয়েছিলেন সেগুলোর বিষয়ে মাবুদ বলছেন, “ওঠো, কায়দার আক্রমণ কর এবং পূর্বদেশের লোকদের ধ্বংস কর।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কেদর এবং ব্যাবিলনরাজ নেবুকাডনেজারের বিজিত হাৎসোরের রাজ্যসমূহ সম্বন্ধে প্রভু পরমেশ্বর এই কথা বলেন, আক্রমণ কর কেদরবাসীকে, ধ্বংস কর পূর্বদেশের লোকদের!
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বার্তা হল কেদর পরিবারগোষ্ঠী এবং হাৎসোরের শাসকবৃন্দের সম্বন্ধে| বাবিলের রাজা নবূখদ্রিত্সর তাদের যুদ্ধে পরাজিত করেছিল| প্রভু বলেছেন: “যাও কেদর পরিবারগোষ্ঠীকে আক্রমণ করো| ধ্বংস করে দাও পূর্বের লোকদের|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেদর ও হাৎসোর সম্মন্ধে বাবিলের রাজা নবূখদনিৎসরকে সদাপ্রভু এই কথা বলেন (এখন বাবিলের রাজা নবূখদনিৎসর সেই স্থানকে আক্রমণ করে যাচ্ছিলেন): “ওঠো, কেদর আক্রমণ কর এবং পূর্বদেশের লোকদের ধ্বংস কর।