Jeremiah 49:30 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
মাবুদ বলেন, হে হাৎসোর-নিবাসীরা, পালিয়ে যাও, দূরে চলে যাও, গভীরে গিয়ে বাস কর, কেননা ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার তোমাদের বিরুদ্ধে মন্ত্রণা করেছে, তোমাদের বিরুদ্ধে সঙ্কল্প স্থির করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“তাড়াতাড়ি পালিয়ে যাও! হাৎসোরে বসবাসকারী তোমরা দুর্গম গুহাগুলিতে গিয়ে থাকো,” সদাপ্রভু এই কথা বলেন। “ব্যাবিলনের রাজা নেবুখাদনেজার তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে; সে তোমার বিরুদ্ধে এক পরিকল্পনা রচনা করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সদাপ্রভু কহেন, হে হাৎসোর-নিবাসিগণ, পলায়ন কর, দূরে চলিয়া যাও, গভীরে গিয়া বাস কর, কেননা বাবিল-রাজ নবূখদ্রিৎসর তোমাদের বিরুদ্ধে মন্ত্রণা করিয়াছে, তোমাদের বিরুদ্ধে সঙ্কল্প স্থির করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সদাপ্রভু কহেন, হে হাৎসোর-নিবাসিগণ, পলায়ন কর, দূরে চলিয়া যাও, গভীরে গিয়া বাস কর, কেননা বাবিল-রাজ নবূখদ্নিৎসর তোমাদের বিরুদ্ধে মন্ত্রণা করিয়াছে, তোমাদের বিরুদ্ধে সঙ্কল্প স্থির করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সদাপ্রভু বলছেন, “হে হাৎসোরের বাসিন্দারা, তোমরা তাড়াতাড়ি পালিয়ে যাও। তোমরা গোপন স্থানে গিয়ে থাক। বাবিলের রাজা নবূখদ্নিৎসর তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তোমাদের বিরুদ্ধে একটা পরিকল্পনা করেছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মাবুদ বলছেন, “হে হাৎসোরের বাসিন্দারা, তোমরা তাড়াতাড়ি পালিয়ে যাও। তোমরা গোপন স্থানে গিয়ে থাক। ব্যাবিলনের বাদশাহ্ বখতে-নাসার তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, তোমাদের বিরুদ্ধে একটা পরিকল্পনা করেছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে হাৎসোর নিবাসী, আমি প্রভু পরমেশ্বর, তোমাদেরর সতর্ক করে দিচ্ছি, তোমরা পালাও বহুদূরে, গিয়ে আত্মগোপন কর। ব্যাবিলনরাজ নেবুকাডনেজার তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হাৎসোরের লোকরা, তাড়াতাড়ি পালাও লুকোনোর গোপন জায়গা খুঁজে নাও|” এই হল প্রভুর বার্তা| “নবূখদ্রিত্সর তোমাদের পরাজিত করার জন্য একটি বেদনাদায়ক পরিকল্পনা করেছে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পালাও! দূরে চলে যাও! হে হাৎসোরের বাসিন্দারা, ভূমির গর্তে বাস কর” এটা সদাপ্রভুর ঘোষণা। “কারণ বাবিলের রাজা নবূখদনিৎসর তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। পালাও! ফিরে যাও!