Jeremiah 49:31 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা উঠ, সেই আরামে থাকা জাতির বিরুদ্ধে যাত্রা কর, যে নির্ভয়ে বাস করে, যার কপাট নেই, হুড়কা নেই, যে একাকী থাকে, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“ওঠো ও সেই নিশ্চিন্ত জাতিকে আক্রমণ করো, যে নির্ভয়ে বসবাস করে,” সদাপ্রভু এই কথা বলেন, “সেই জাতির নগরে কোনো ফটক নেই, অর্গলও নেই, তার লোকেরা নিরিবিলিতে বসবাস করে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা উঠ, সেই শান্তিযুক্ত জাতির বিরুদ্ধে যাত্রা কর, যে নির্ভয়ে বাস করে, যাহার কপাট নাই, হুড়কা নাই, যে একাকী থাকে, ইহা সদাপ্রভু বলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা উঠ, সেই শান্তিযুক্ত জাতির বিরুদ্ধে যাত্রা কর, যে নির্ভয়ে বাস করে, যাহার কপাট নাই, হুড়কা নাই, যে একাকী থাকে, ইহা সদাপ্রভু বলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে বাবিলীয়েরা, তোমরা ওঠো, সেই আরামে থাকা জাতি যে নিরাপদে বাস করে তাকে আক্রমণ কর। সেই জাতির ফটকও নেই, আগলও নেই; তারা একা বাস করে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে ব্যাবিলনীয়রা, তোমরা ওঠো, সেই আরামে থাকা জাতি যে নিরাপদে বাস করে তাকে আক্রমণ কর। সেই জাতির দরজাও নেই, আগলও নেই; তারা একা বাস করে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সে বলছে, ‘এস যারা নিজেদের নিরাপদ মনে করে নিশ্চিন্ত হয়ে আছে, তাদের আক্রমণ করি। ওদের নগরে কোনও দ্বার নেই, অর্গলও দেওয়া নেই। সম্পূর্ণ অরক্ষিত ওরা।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“সেখানে একটি দেশ আছে যে নিজেকে নিরাপদ মনে করে| ঐ দেশের কোন ফটক নেই, সীমানায় কোন কাঁটা তারের বেড়াজাল নেই| সেই দেশের আশেপাশে কোন মানুষ থাকে না| প্রভু বললেন, ‘ঐ দেশকে আক্রমণ করো|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
জেগে ওঠো! সেই নিরাপদে থাকা জাতিকে আক্রমণ কর” সদাপ্রভু ঘোষণা করেন। “তাদের কোনো ফটকও নেই, খিলও নেই; তারা একা বাস করে।