Jeremiah 49:34 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার বাদশাহ্ সিদিকিয়ের রাজত্বের আরম্ভকালে এলমের বিষয়ে মাবুদের এই কালাম ইয়ারমিয়া নবীর কাছে নাজেল হল—
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের প্রথমদিকে, এলম সম্পর্কে সদাপ্রভুর এই বাক্য ভাববাদী যিরমিয়ের কাছে উপস্থিত হল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যিহূদা-রাজ সিদিকিয়ের রাজত্বের আরম্ভকালে এলমের বিষয়ে সদাপ্রভুর এই বাক্য যিরমিয় ভাববাদীর নিকটে উপস্থিত হইল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদা-রাজ সিদিকিয়ের রাজত্বের আরম্ভকালে এলমের বিষয়ে সদাপ্রভুর এই বাক্য যিরমিয় ভাববাদীর নিকটে উপস্থিত হইল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যিহূদার রাজা সিদিকিয়ের রাজত্বের প্রথম দিকে এলম সম্বন্ধে সদাপ্রভুর এই বাক্য নবী যিরমিয়ের কাছে প্রকাশিত হল,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এহুদার বাদশাহ্ সিদিকিয়ের রাজত্বের প্রথম দিকে ইলাম সম্বন্ধে মাবুদের এই কালাম নবী ইয়ারমিয়ার উপর নাজেল হল,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সিদিকিয় যিহুদীয়ার রাজা হবার পরেই এলম সম্বন্ধে সর্বাধিপতি প্রভু পরমেশ্বরের বাণী এল আমার কাছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার রাজা সিদিকিয়র রাজত্বের শুরুতে ভাববাদী যিরমিয় প্রভুর কাছ থেকে একটি বার্তা পেয়েছিল| বার্তাটি ছিল এলম সম্বন্ধে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এলম সম্বন্ধে সদাপ্রভুর এই বাক্য ভাববাদী যিরমিয়ের কাছে এল। এটা ঘটেছে, যখন যিহূদার রাজা সিদিকিয় রাজত্ব শুরু করেন। এটা হল,