Jeremiah 49:35 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, দেখ, আমি এলমের ধনুক, তাদের প্রধান শক্তি, ভেঙ্গে ফেলবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সর্বশক্তিমান সদাপ্রভু এই কথা বলেন: “দেখো, আমি এলমের শক্তির মুখ্য অবলম্বন, তাদের ধনুক ভেঙে ফেলব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
—বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এলমের ধনু, তাহাদের বলের অগ্রিমাংশ, ভাঙ্গিয়া ফেলিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি এলমের ধনু, তাহাদের বলের অগ্রিমাংশ ভাঙ্গিয়া ফেলিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমি সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছি যে, আমি এলমের ধনুক, তাদের শক্তির প্রধান খুঁটি ভেংগে ফেলব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমি আল্লাহ্‌ রাব্বুল আলামীন বলছি যে, আমি ইলামের ধনুক, তাদের শক্তির প্রধান খুঁটি ভেংগে ফেলব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি বললেন, যারা এলমকে এত শক্তিশালী করে তুলেছিল, সেই ধনুর্ধরদের আমি হত্যা করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু সর্বশক্তিমান বলেছেন, “এলমের সব থেকে শক্তিশালী অস্ত্র হল ধনুক| আমি সেই ধনুক শীঘ্রই ভেঙে দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, ‘দেখ, আমি এলমের ধনুক, তাদের শক্তির প্রধান খুঁটি ভেঙে ফেলব।