Jeremiah 49:36 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আসমানের চারদিক থেকে চার বায়ু এলমের উপরে প্রবাহিত করবো এবং ঐ সমস্ত বায়ুর দিকে তাদেরকে উড়িয়ে দেব; দূরীকৃত ইলামীয়রা যার কাছে না যাবে, এমন জাতি থাকবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি আকাশমণ্ডলের চার প্রান্ত থেকে এলমের বিরুদ্ধে চার বায়ু প্রেরণ করব; আমি চার বায়ুর উদ্দেশে তাদের ছড়িয়ে ফেলব, এমন কোনো জাতি থাকবে না, যেখানে এলমের নির্বাসিত কেউ যাবে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আকাশের চারিদিক্‌ হইতে চারি বায়ু এলমের উপরে বহাইব, এবং ঐ সকল বায়ুর দিকে তাহাদিগকে উড়াইয়া দিব; দূরীকৃত এলমীয়গণ যাহার কাছে না যাইবে, এমন জাতি থাকিবে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আকাশের চারিদিক হইতে চারি বায়ু এলমের উপরে বহাইব, এবং ঐ সকল বায়ুর দিকে তাহাদিগকে উড়াইয়া দিব; দূরীকৃত এলমীয়গণ যাহার কাছে না যাইবে, এমন জাতি থাকিবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি আকাশের চারদিক থেকে চারটা বাতাস এলমের বিরুদ্ধে আনব। সেই বাতাসে আমি তাদের চারদিকে ছড়িয়ে দেব; এলমের দূর করে দেওয়া বন্দীরা সমস্ত জাতির কাছে যাবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি আসমানের চারদিক থেকে চারটা বাতাস ইলামের বিরুদ্ধে আনব। সেই বাতাসে আমি তাদের চারদিকে ছড়িয়ে দেব; ইলামের দূর করে দেওয়া বন্দীরা সমস্ত জাতির কাছে যাবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
চতুর্দিক থেকে ঝড় আনব আমি এলমের বিরুদ্ধে। সেই ঝড় এলমের লোকদের উড়িয়ে ছড়িয়ে দেবে চারিদিকে, যতক্ষণ না এদেশের সমস্ত মানুষ উদ্বাস্তু হয়ে অন্যান্য দেশে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এলমের বিরুদ্ধে চারটি বায়ুসমূহকে পঠাব| আমি ঐ লোকগুলিকে পৃথিবীর প্রত্যেকটি জায়গায় পাঠাব যেখানে চারটি বায়ুসমূহ বয়| তারপর তাদের বন্দী করে বিভিন্ন দেশে নির্বাসনে পাঠানো হবে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমি আকাশের চার কোন থেকে এলমের বিরুদ্ধে বাতাস আনব এবং সেই বাতাসে আমি এলমের লোকেদের ছড়িয়ে দেব; এমন কোন জাতি নেই, যেখান এলমের দূর করে দেওয়া লোকেরা যাবে।