Jeremiah 49:38 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর আমি নিজের সিংহাসন এলমে স্থাপন করবো এবং সেই স্থান থেকে বাদশাহ্‌ ও কর্মকর্তাদেরকে মুছে ফেলব, মাবুদ এই কথা বলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমি এলমে আমার সিংহাসন স্থাপন করব, তাদের রাজা ও সব কর্মচারীকে ধ্বংস করব,” সদাপ্রভু এই কথা বলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর আমি নিজ সিংহাসন এলমে স্থাপন করিব, এবং সে স্থান হইতে রাজাকে ও অধ্যক্ষগণকে উচ্ছিন্ন করিব, ইহা সদাপ্রভু কহেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর আমি নিজ সিংহাসন এলমে স্থাপন করিব, এবং সেই স্থান হইতে রাজাকে ও অধ্যক্ষগণকে উচ্ছিন্ন করিব, ইহা সদাপ্রভু কহেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমি এলমে আমার সিংহাসন স্থাপন করব এবং তার রাজা ও রাজকর্মচারীদের ধ্বংস করব,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমি ইলামে আমার সিংহাসন স্থাপন করব এবং তার বাদশাহ্‌ ও রাজকর্মচারীদের ধ্বংস করব,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাদের রাজা ও নেতৃবৃন্দকে আমি ধ্বংস করব এবং সেখানে স্থাপন করব আমার সিংহাসন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি এলমকে দেখাব যে আমার দমন কর্ত্তৃত্ব আছে| আমি এলমের রাজা ও তার সভাসদদের ধ্বংস করব|” এই হল প্রভুর বার্তা|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন আমি এলমে আমার সিংহাসন স্থাপন করব এবং তার রাজা ও নেতাদের ধ্বংস করব’ এটা সদাপ্রভুর ঘোষণা।