Jeremiah 49:4 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বিপথগামিনী কন্যে, তুমি কেন তোমার উপত্যকাগুলো নিয়ে গর্ব করছো? তোমার উপত্যকা বিলীন হবে। অয়ি স্বধনে বিশ্বাসকারিণী, তুমি কেন বলছো, আমার বিরুদ্ধে কে আসবে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কেন তোমরা তোমাদের উপত্যকাগুলির জন্য, তোমাদের উর্বর উপত্যকাগুলির জন্য গর্ব করো? হে অবিশ্বস্ত অম্মোন কন্যা, তুমি তোমার ঐশ্বর্যে নির্ভর করে বলো, ‘কে আমাকে আক্রমণ করবে?’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে বিপথগামিনি কন্যে, তুমি কেন আপন তলভূমি সকলের শ্লাঘা করিতেছ? তোমার তলভূমি বিলীন হইবে। অয়ি স্বধনে বিশ্বাসকারিণি, তুমি কেন বলিতেছ, আমার বিরুদ্ধে কে আসিবে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে বিপথগামিনি কন্যে, তুমি কেন আপন তলভূমি সকলের শ্লাঘা করিতেছ? তোমার তলভূমি বিলীন হইবে। অয়ি স্বধনে বিশ্বাসকারিণি, তুমি কেন বলিতেছ, আমার বিরুদ্ধে কে আসিবে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কেন তুমি তোমার উর্বর উপত্যকাগুলো নিয়ে গর্ব করছ? হে অবিশ্বস্ত কন্যা, তোমার ধন-সম্পদের উপর নির্ভর করে তুমি বলছ, ‘কে আমাকে আক্রমণ করবে?’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কেন তুমি তোমার উর্বর উপত্যকাগুলো নিয়ে গর্ব করছ? হে অবিশ্বস্ত কন্যা, তোমার ধন-সম্পদের উপর ভরসা করে তুমি বলছ, ‘কে আমাকে আক্রমণ করবে?’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে অবিশ্বাসীরা, তোমাদের কিসের এত গর্ব? তোমাদের সম্পদ ও শক্তি কমে আসছে। কেন তোমরা নিজেদের শক্তিতে নির্ভর করে আছ আর কেনই বা বলছ কেউ তোমাকে আক্রমণ করতে সাহস করবে না?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমরা তোমাদের শক্তি নিয়ে বড়াই করছো কিন্তু তোমরা সেই শক্তি হারাবে| তোমরা ভেবেছিলে তোমাদের অর্থ তোমাদের রক্ষা করবে| তোমরা ভেবেছিলে তোমাদের আক্রমণের কথা কেউ কল্পনাও করতে পারে না|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কেন তুমি তোমার শক্তি নিয়ে গর্ব করছ? তোমার শক্তি বিলীন হয়ে যাবে, অবিশ্বস্ত মেয়ে; তুমি তোমার সম্পত্তির উপর নির্ভর কর। তুমি বল, ‘কে আমার বিরুদ্ধে আসবে?’