Jeremiah 49:7 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
ইদোমের বিষয়। বাহিনীগণের মাবুদ এই কথা বলেন, তৈমনে কি আর প্রজ্ঞা নেই? বুদ্ধিমানদের মধ্যে কি মন্ত্রণার লোপ হয়েছে? তাদের জ্ঞান কি অন্তর্হিত হয়েছে?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ইদোম সম্পর্কে: বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন: “তৈমনে কি আর প্রজ্ঞা নেই? বিচক্ষণেরা কি পরামর্শ দেওয়া শেষ করেছেন? তাদের প্রজ্ঞা কি ক্ষয়প্রাপ্ত হয়েছে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
ইদোমের বিষয়। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তৈমনে কি আর প্রজ্ঞা নাই? বুদ্ধিমানদের মধ্যে কি মন্ত্রণার লোপ হইয়াছে? তাহাদের জ্ঞান কি অন্তর্হিত হইয়াছে?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
ইদোমের বিষয়। বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, তৈমনে কি আর প্রজ্ঞা নাই? বুদ্ধিমানদের মধ্যে কি মন্ত্রণার লোপ হইয়াছে? তাহাদের জ্ঞান কি অন্তর্হিত হইয়াছে?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ইদোমের বিষয়ে সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভু বলছেন, “তৈমনে কি জ্ঞান নেই? বুদ্ধিমানদের কাছ থেকে কি উপদেশ শেষ হয়ে গেছে? তাদের জ্ঞান কি ক্ষয় হয়ে গেছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইদোমের বিষয়ে আল্লাহ্ রাব্বুল আলামীন বলছেন, “তৈমনে কি জ্ঞান নেই? বুদ্ধিমানদের কাছ থেকে কি উপদেশ শেষ হয়ে গেছে? তাদের জ্ঞান কি ক্ষয় হয়ে গেছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ইদোম সম্বন্ধে সর্বাধিপতি প্রভু পরমেশ্বর এই কথা বলেছেন, তেমানের মানুষ কি বিচারবুদ্ধি হারিয়ে ফেলেছে? তাদের পরামর্শদাতারা কি তাদের সুপরামর্শ দিতে পারেনি? তাদের প্রজ্ঞা কি লোপ পেয়েছে?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই বার্তা হল ইদোম সম্বন্ধে| প্রভু সর্বশক্তিমান বলেন: “তৈমনে কি আর কোন জ্ঞান নেই? ইদোমের জ্ঞানী ব্যক্তিরা কি উপদেশ দিতে সক্ষম নয়? তারা কি তাদের জ্ঞান হারিয়ে ফেলেছে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ইদোমের বিষয়ে বাহিনীগণের সদাপ্রভু এই কথা বলেন, “তৈমনে কি জ্ঞান নেই? বুদ্ধিমানদের কাছে কি উপদেশ শেষ হয়ে গেছে? তাদের জ্ঞান কি চলে গেছে?