Jeremiah 49:8 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে দদান-নিবাসীরা, তোমরা পালিয়ে যাও, মুখ ফিরাও, গভীর গুহায় গিয়ে বাস কর, কেননা আমি ইসের উপরে তার বিপদ, তাকে প্রতিফল দেবার সময় উপস্থিত করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমরা যারা দদানে বসবাস করো, পিছন ফিরে পালাও, গভীর গুহায় গিয়ে লুকাও, কারণ আমি এষৌকে শাস্তি দেওয়ার সময়, তার কুলে বিপর্যয় নিয়ে আসব।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে দদান-নিবাসিগণ, তোমরা পলায়ন কর, মুখ ফিরাও, গভীরে গিয়া বাস কর, কেননা আমি এষৌর উপরে তাহার বিপদ, তাহাকে প্রতিফল দিবার সময় উপস্থিত করিব।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে দদান-নিবাসিগণ, তোমরা পলায়ন কর, মুখ ফিরাও, গভীরে গিয়া বাস কর, কেননা আমি এষৌর উপরে তাহার বিপদ, তাহাকে প্রতিফল দিবার সময় উপস্থিত করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
হে দদানের বাসিন্দারা, তোমরা পিছন ফিরে পালিয়ে যাও, গোপন জায়গায় গিয়ে লুকাও, কারণ এষৌকে শাস্তি দেবার সময় আমি তার উপর বিপদ আনব।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
হে দদানের বাসিন্দারা, তোমরা পিছন ফিরে পালিয়ে যাও, গোপন জায়গায় গিয়ে লুকাও, কারণ ইস্কে শাস্তি দেবার সময় আমি তার উপর বিপদ আনব।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
হে দদানবাসী, তোমরা ফিরে দাঁড়াও, দৌড়াও, লুকাও! এষৌর বংশধরদের আমি ধ্বংস করতে চলেছি, কারণ তাদের দণ্ডদানের কাল আসন্ন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দদানের লোকরা, দৌড়ে গিয়ে লুকিয়ে পড়ো| কারণ এষৌকে তার পাপের জন্য আমি শাস্তি দেব|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পালাও! ফিরে যাও! হে দদানের বাসিন্দারা, ভূমির গভীরে গিয়ে বাস কর। কারণ আমি এষৌর উপর তার বিপদ, তাকে শাস্তি দেবার দিন উপস্থিত করব।