Jeremiah 49:9 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যদি আঙ্গুর-সঞ্চয়কারীরা তোমার কাছে আসে, তারা কিছু ফল অবশিষ্ট রাখবে না; যদি রাতের বেলায় চোর আসে, তারা যথেষ্ট পেলেও ক্ষতি করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যদি আঙুর চয়নকারীরা তোমার কাছে আসত, তারা কি কয়েকটি আঙুর রেখে যেত না? যদি চোরেরা রাত্রিবেলা আসত, তাদের যতটা প্রয়োজন, তারা ততটাই কি চুরি করত না?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যদি দ্রাক্ষাসঞ্চয়কারিগণ তোমার নিকটে আইসে, তাহারা কিছু ফল অবশিষ্ট রাখিবে না; যদি রাত্রিকালে চোর আইসে, তাহারা যথেষ্ট পাইলেও ক্ষতি করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যদি দ্রাক্ষাসঞ্চয়কারিগণ তোমার নিকটে আইসে, তাহারা কিছু ফল অবশিষ্ট রাখিবে না; যদি রাত্রিকালে চোর আইসে, তাহারা যথেষ্ট পাইলেও ক্ষতি করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যারা আংগুর তোলে তারা যদি তোমার কাছে আসে তবে কি তারা কিছু আংগুর বাকী রাখবে না? চোরেরা যদি রাতে আসে তবে তাদের যতটা দরকার ততটাই কেবল চুরি করবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যারা আংগুর তোলে তারা যদি তোমার কাছে আসে তবে কি তারা কিছু আংগুর বাকী রাখবে না? চোরেরা যদি রাতে আসে তবে তাদের যতটা দরকার ততটাই কেবল চুরি করবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
লোকে যখন আঙুর তোলে তখন কিছু আঙুর গাছে রেখে দেয় এবং রাতে চোর-ডাকাতরা যখন আসে, তখন তারা যেটি চায়, শুধু সেইটাই নিয়ে যায়।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“শ্রমিকরা, যারা দ্রাক্ষাক্ষেত থেকে দ্রাক্ষা সংগ্রহ করে, তারা ক্ষেতে কিছু দ্রাক্ষা ছেড়ে রেখে যায়| রাত্রে যদি চোর আসে তারা চুরি করে, কিন্তু তারা সবকিছু চুরি করে না|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যদি যারা আঙ্গুর তোলে, তারা তোমার কাছে আসে, তারা কি কিছু ফল অবশিষ্ট রাখবে না? চোরেরা যদি রাতে আসে, তবে তারা কি তাদের দরকার মত চুরি করবে না?