Jeremiah 5:12 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মাবুদকে অস্বীকার করে বলেছে, ‘উনি তিনি নন; আর আমাদের প্রতি অমঙ্গল ঘটবে না, আমরা তলোয়ার বা দুর্ভিক্ষ দেখব না,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা সদাপ্রভুর বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে; তারা বলেছে, “তিনি কিছুই করবেন না! আমাদের কোনো ক্ষতি হবে না; তরোয়াল বা দুর্ভিক্ষের সম্মুখীন আমরা কখনও হব না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা সদাপ্রভুকে অস্বীকার করিয়া বলিয়াছে, ‘উনি তিনি নন; আর আমাদের প্রতি অমঙ্গল ঘটিবে না, আমরা খড়্গ কি দুর্ভিক্ষ দর্শন করিব না,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা সদাপ্রভুকে অস্বীকার করিয়া বলিয়াছে, ‘উনি তিনি নন; আর আমাদের প্রতি অমঙ্গল ঘটিবে না, আমরা খড়্গ কি দুর্ভিক্ষ দর্শন করিব না,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা সদাপ্রভুর বিষয়ে মিথ্যা কথা বলেছে। তারা বলেছে, “তিনি কিছুই করবেন না। আমাদের কোন ক্ষতি হবে না; আমরা কখনও যুদ্ধ বা দুর্ভিক্ষ দেখব না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মাবুদের বিষয়ে মিথ্যা কথা বলেছে। তারা বলেছে, “তিনি কিছুই করবেন না। আমাদের কোন ক্ষতি হবে না; আমরা কখনও যুদ্ধ বা দুর্ভিক্ষ দেখব না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রভু পরমেশ্বরের প্রজারা তাঁকে অস্বীকার করেছে। তারা বলেছে, সত্যি সত্যিই তিনি কিছুই করতে পারবেন না। আমাদের জীবনে দুর্দিন আসবে না। যুদ্ধ বা দুর্ভিক্ষ কিছুই ঘটবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“ঐ দেশবাসীরা প্রভুর বিরুদ্ধে মিথ্যে প্রচার করেছে| তারা বলেছে, প্রভু আমাদের কিছুই করতে পারবে না| আমাদের আক্রমণ করতে আসছে এমন কোন সৈন্য আমরা কখনও দেখব না| কোনদিন অনাহারে মারাও যাব না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা আমাকে অস্বীকার করেছে। তারা বলেছে, “তিনি সত্য নন। মন্দ আমাদের উপর আসবে না, আমরা কখনও যুদ্ধ বা দূর্ভিক্ষ দেখব না।