Jeremiah 5:13 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর নবীরা বায়ুর মত হবে, তাদের মধ্যে আল্লাহ্‌র কালাম নেই, তাদেরই প্রতি এরকম করা যাবে।’
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
ভাববাদীরা বাতাসের মতো, ঈশ্বরের বাক্য তাদের কাছে নেই; তাই তারা যা বলেন, তা তাদেরই প্রতি ঘটুক।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর ভাববাদিগণ বায়ুবৎ হইবে, তাহাদের মধ্যে বাক্য নাই, তাহাদেরই প্রতি এইরূপ করা যাইবে।’
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর ভাববাদিগণ বায়ুবৎ হইবে, তাহাদের মধ্যে বাক্য নাই, তাহাদেরই প্রতি এইরূপ করা যাইবে।’
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নবীরা বাতাসের মত; তাদের মধ্যে ঈশ্বরের বাক্য নেই। কাজেই তারা যা বলে তা তাদের প্রতিই করা হবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নবীরা বাতাসের মত; তাদের মধ্যে আল্লাহ্‌র কালাম নেই। কাজেই তারা যা বলে তা তাদের প্রতিই করা হবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রবক্তা ঋষিরা বাতাসভরা ফানুস ছাড়া আর কিছুই নয়, ওরা প্রভু পরমেশ্বরের কাছ থেকে কোনও বার্তাই পায়নি। সর্বশক্তিমান প্রভু আমাকে বলেছেন, যিরমিয়, যেহেতু এই লোকেরা এই ধরণের কথা বলেছে, সেইহেতু আমি তোমার মুখে অগ্নিময় ভাষা দেব। সেই আগুনে ঐ সব লোকেরা কাঠের মত পুড়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ভ্রান্ত ভাববাদীরা হল একটি ফাঁকা বাতাস| ঈশ্বরের বাক্য তাদের মধ্যে নেই| তাদেরও কপালে দুর্ভোগ ঘটবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
ভাববাদীরা অপদার্থ বাতাসের মত হবে এবং তাদের মধ্যে আমাদের জন্য ঘোষণা করা সদাপ্রভুর বাক্য নেই। তাদের হুমকি তাদের উপর আসবে।”