Jeremiah 5:14 — Compare Translations

8 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কারণ বাহিনীগণের আল্লাহ্‌ মাবুদ এই কথা বলেন, তোমরা এই কথা বলছো, এজন্য দেখ, আমি তোমার মুখস্থিত আমার কালামকে আগুনের মত ও এই জাতিকে কাঠের মত করবো, তা এদেরকে গ্রাস করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
অতএব, সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন: “যেহেতু প্রজারা এসব কথা বলেছে, আমি তোমার মুখে আগুনের মতো আমার বাক্য দেব এবং এই লোকেরা হবে কাঠের মতো, যা দগ্ধ হয়ে যাবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কারণ বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই কথা বলিতেছ, এজন্য দেখ, আমি তোমার মুখস্থিত আমার বাক্যকে অগ্নিস্বরূপ ও এই জাতিকে কাষ্ঠস্বরূপ করিব, উহা ইহাদিগকে গ্রাস করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কারণ বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন, তোমরা এই কথা বলিতেছ, এই জন্য দেখ, আমি তোমার মুখস্থিত আমার বাক্যকে অগ্নিস্বরূপ ও এই জাতিকে কাষ্ঠস্বরূপ করিব, উহা ইহাদিগকে গ্রাস করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কাজেই সর্বক্ষমতার অধিকারী ঈশ্বর সদাপ্রভু এই কথা বলছেন, “লোকেরা এই কথা বলেছে বলে তোমার মুখে আমার কথাগুলো আগুনের মত করব আর এই লোকদের করব কাঠের মত; সেই আগুন তা পুড়িয়ে দেবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কাজেই মাবুদ আল্লাহ্‌ রাব্বুল আলামীন এই কথা বলছেন, “লোকেরা এই কথা বলেছে বলে তোমার মুখে আমার কথাগুলো আগুনের মত করব আর এই লোকদের করব কাঠের মত; সেই আগুন তা পুড়িয়ে দেবে।”
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
প্রভু ঈশ্বর সর্বশক্তিমান এই কথাগুলি বলেছেন: “ওই লোকরা বলেছিল যে আমি তাদের শাস্তি দেব না| সুতরাং যিরমিয়, আমি তোমাকে যে শাস্তি দেব তা আগুনের মতো হবে| ঐ লোকগুলি হবে কাঠের মতো| সেই আগুন ওদের পুড়িয়ে ছারখার করে দেবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তাই সদাপ্রভু, বাহিনীগনের ঈশ্বর এই কথা বলেন, “কারণ তোমরা এই কথা বলেছ, দেখ, আমি তোমার মুখে আমার বাক্যগুলি আগুনের মত এবং এই লোকেদের কাঠের মত করব! তারা এদের গিলে ফেলবে।”