Jeremiah 5:17 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা তোমার পাকা শস্য ও তোমার খাদ্য, তোমার পুত্রকন্যাদের খাদ্য গ্রাস করবে; তারা তোমার ভেড়ার পাল ও গরুর পাল গ্রাস করবে; তোমার আঙ্গুরলতা ও ডুমুর গাছ গ্রাস করবে; তুমি যেসব প্রাচীরবেষ্টিত নগরের উপর নির্ভর করছো, সেসব তারা তলোয়ার দ্বারা চূর্ণ করবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তোমাদের সব শস্য ও খাবার খেয়ে ফেলবে, তারা তোমাদের ছেলেমেয়েদের গ্রাস করবে; তারা তোমাদের মেষ ও ছাগল-গোরুর পাল গ্রাস করবে, গ্রাস করবে তোমাদের সব আঙুর ও ডুমুর গাছের ফল। তরোয়াল দিয়ে তারা ধ্বংস করবে তোমাদের সুরক্ষিত নগরগুলি, যেগুলির উপরে তোমরা নির্ভর করে থাকো।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা তোমার পক্ব শস্য ও তোমার অন্ন, তোমার পুত্রকন্যাগণের খাদ্য গ্রাস করিবে; তাহারা তোমার মেষপাল ও গোপাল গ্রাস করিবে; তোমার দ্রাক্ষালতা ও ডুমুরবৃক্ষ গ্রাস করিবে; তুমি যে সকল প্রাচীরবেষ্টিত নগরে বিশ্বাস করিতেছ, সে সকল তাহারা খড়্‌গ দ্বারা চূরমার করিবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা তোমার পক্ব শস্য ও তোমার অন্ন, তোমার পুত্রকন্যাগণের খাদ্য গ্রাস করিবে; তাহারা তোমার মেষপাল ও গোপাল গ্রাস করিবে; তোমার দ্রাক্ষালতা ও ডুমুরবৃক্ষ গ্রাস করিবে; তুমি যে সকল প্রাচীরবেষ্টিত নগরে বিশ্বাস করিতেছ, সেই সকল তাহারা খড়্‌গ দ্বারা চুরমার করিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা তোমাদের ফসল ও খাবার গ্রাস করবে, গ্রাস করবে তোমাদের ছেলেমেয়েদের; তারা তোমাদের গরু-ভেড়ার পাল গ্রাস করবে, গ্রাস করবে তোমাদের সব আংগুর ও ডুমুর গাছ। যে দেয়াল-ঘেরা শহরের উপর তোমরা নির্ভর করছ তা তারা যুদ্ধ করে ধ্বংস করে দেবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা তোমাদের ফসল ও খাবার গ্রাস করবে, গ্রাস করবে তোমাদের ছেলেমেয়েদের; তারা তোমাদের গরু-ভেড়ার পাল গ্রাস করবে, গ্রাস করবে তোমাদের সব আংগুর ও ডুমুর গাছ। যে দেয়াল-ঘেরা শহরের উপর তোমরা ভরসা করছ তা তারা যুদ্ধ করে ধ্বংস করে দেবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তোমাদের শস্য ও খাদ্য খেয়ে ফেলবে। তোমাদের পুত্রকন্যাদের হত্যা করবে, নিধন করবে তোমাদের পশুপাল। দ্রাক্ষাক্ষেত ও ডুমুর বাগান কেটে তছ্‌নছ্‌ করবে তারা। দূর্গ-প্রাকারে ঘেরা তোমাদের নিরাপদ আশ্রয় ঐ শহর তাদের সৈন্যদল এসে ধ্বংস করে দেবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ঐ সব সৈন্যরা তোমাদের মজুত করা সমস্ত খাদ্য খেয়ে ফেলবে| ধ্বংস করবে তোমাদের সন্তানদের| তোমাদের মেষ ও রাখাল বালকদের তারা খেয়ে ফেলবে| দ্রাক্ষা আর ডুমুর ফল খাবে| তারা তোমাদের সমস্ত বিশ্বস্ত দুর্ভেদ্য শহরগুলিকে ধ্বংস করবে|”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা তোমাদের ফসল, তোমাদের ছেলে মেয়েদের ও খাবার গিলে ফেলবে। তারা তোমাদের গরু ও ভেড়ার পাল খেয়ে ফেলবে; তারা তোমাদের সব আঙ্গুর ফল ও ডুমুর গাছ খেয়ে ফেলবে। তুমি যে সব সুরক্ষিত শহরে বিশ্বাস করেছ, সেগুলো তারা তরোয়াল দিয়ে ধ্বংস করবে।”