Jeremiah 5:21 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এহুদার মধ্যে এই কথা প্রচার কর, বল, হে অজ্ঞান নির্বোধ জাতি, চোখ থাকতে অন্ধ, কান থাকতে বধির যে তোমরা, তোমরা এই কথা শোন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মূর্খ ও বুদ্ধিহীন জাতির লোকেরা, তোমরা একথা শ্রবণ করো, তোমাদের চোখ আছে, কিন্তু দেখতে পাও না, কান আছে, কিন্তু শুনতে পাও না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে অজ্ঞান নির্ব্বোধ জাতি, চক্ষু থাকিতে অন্ধ, কর্ণ থাকিতে বধির যে তোমরা, তোমরা এই কথা শুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যিহূদার মধ্যে ইহা প্রচার কর, বল, হে অজ্ঞান নির্বোধ জাতি, চক্ষু থাকিতে অন্ধ, কর্ণ থাকিতে বধির যে তোমরা, তোমরা এই কথা শুন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে বোকা ও বুদ্ধিহীন লোকেরা, তোমরা যারা চোখ থাকতেও দেখতে পাও না, কান থাকতেও শুনতে পাও না, তোমরা শোন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে বোকা ও বুদ্ধিহীন লোকেরা, তোমরা যারা চোখ থাকতেও দেখতে পাও না, কান থাকতেও শুনতে পাও না, তোমরা শোন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শোন, নির্বোধ, মূর্খের দল, তোমাদের চোখ থাকতেও তোমরা অন্ধ, কান থাকতেও বধির।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই হল বার্তা: ‘হে নির্বোধ মানুষ তোমাদের কোন বুদ্ধি নেই| তোমাদের চোখ আছে অথচ দেখতে পাও না! কান আছে কিন্তু শুনতে পাও না|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
“বোকা লোকেরা! এটা শোনো। মূর্তিদের কোন ইচ্ছাশক্তি নেই; তাদের চোখ আছে, কিন্তু দেখতে পায় না। তাদের কান আছে, কিন্তু তারা শুনতে পায় না।