Jeremiah 5:24 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা মনে মনে বলে না, এসো, আমরা আমাদের আল্লাহ্ মাবুদকে ভয় করি; তিনিই উপযুক্ত কালে প্রথম ও শেষ বর্ষার পানি দেন; আমাদের জন্য ফসল কাটার নিয়মিত সপ্তাহগুলো রক্ষা করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা মনে মনেও বলে না, ‘এসো, আমরা আমাদের ঈশ্বর, সদাপ্রভুকে ভয় করি, যিনি যথাসময়ে আমাদের শরৎ ও বসন্তকালের বৃষ্টি দেন, যিনি আমাদের ফসল কাটার জন্য নিয়মিত সময়ের আশ্বাস দেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা মনে মনে বলে না, আইস, আমরা আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করি; তিনিই উপযুক্ত কালে প্রথম ও শেষ বর্ষার জল দেন; আমাদের জন্য ফসল কাটিবার নিয়মিত সপ্তাহ সকল রক্ষা করেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা মনে মনে বলে না, আইস, আমরা আপন ঈশ্বর সদাপ্রভুকে ভয় করি; তিনিই উপযুক্তকালে প্রথম ও শেষ বর্ষার জল দেন; আমাদের জন্য ফসল কাটিবার নিয়মিত সপ্তাহ সকল রক্ষা করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা মনে মনেও বলে না, ‘এস, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে আমরা ভক্তিপূর্ণ ভয় করে চলি, যিনি সময়মত শরৎ ও বসন্তকালে বৃষ্টি দেন, যিনি আমাদের জন্য ফসল কাটবার নিয়মিত সময় রক্ষা করেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মনে মনেও বলে না, ‘এস, আমাদের মাবুদ আল্লাহ্কে আমরা ভয় করে চলি, যিনি সময়মত শরৎ ও বসন্তকালে বৃষ্টি দেন, যিনি আমাদের জন্য ফসল কাটবার নিয়মিত সময় রক্ষা করেন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা কখনও আমাকে সম্ভ্রম করার কথা ভাবতে পারনি। প্রতি বছর আমি হেমন্ত ও বসন্তকালে বর্ষা পাঠিয়েছি, এনে দিয়েছি ফসল কাটার মরশুম, তবুও এ সব কথা তোমাদের মনে পড়ে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকরা কখনও বলেনি, ‘প্রভু আমাদের ঈশ্বরকে ভয় পাওয়া এবং সম্মান জানানো উচিৎ| তিনিই আমাদের শরত্ এবং বসন্তকালে সঠিক সময় বৃষ্টি এনে দিয়েছেন| তিনিই আমাদের ফসল তোলার সময় নির্দিষ্ট করে দিয়েছেন|’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা মনে মনেও বলে না, ‘এস, আমাদের ঈশ্বর সদাপ্রভুকে আমরা ভয় করি, যিনি নির্দিষ্ট দিনের প্রথম ও শেষ বৃষ্টি দেন, আমাদের জন্য ফসল কাটবার নির্দিষ্ট সপ্তাহ রক্ষা করেন।’