Jeremiah 5:25 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমাদের অপরাধ এসব দূর করে দিয়েছে, তোমাদের গুনাহ্ তোমাদের মঙ্গল নিবারণ করেছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তোমাদের অন্যায়ের সব কাজ এগুলি দূরে সরিয়ে রেখেছে, তোমাদের সমস্ত পাপের জন্য কোনো মঙ্গল তোমাদের হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমাদের অপরাধ এই সকল অন্যথা করিয়াছে, তোমাদের পাপ তোমাদের মঙ্গল নিবারণ করিয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমাদের অপরাধ এই সকল অন্যথা করিয়াছে, তোমাদের পাপ তোমাদের মঙ্গল নিবারণ করিয়াছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমাদের অন্যায় কাজের দরুন এই সব দূরে রাখা হয়েছে; তোমাদের পাপের দরুন তোমাদের মংগল হয় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমাদের অন্যায় কাজের দরুন এই সব দূরে রাখা হয়েছে; তোমাদের গুনাহের দরুন তোমাদের উন্নতি হয় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তোমাদের পাপের ফলে প্রকৃতির এসব নিয়ম বদলে গেছে, সম্পদ থেকে তোমরা বঞ্চিত হয়েছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যিহূদার লোকরা, তোমরা অনেক ভুল কাজ করেছ| তাই সময় মতো বৃষ্টির দেখা পাচ্ছো না| তোমরা যথেষ্ট ফসল ফলাওনি| তোমাদের পাপসমূহ প্রভুর কাছ থেকে ভালো জিনিষ পাওয়া থেকে তোমাদের বিরত করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমাদের অন্যায় এই সব দূরে রেখেছে। তোমাদের পাপ তোমাদের মঙ্গল হতে বাধা দেয়।