Jeremiah 5:26 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমার লোকদের মধ্যে দুষ্ট লোক পাওয়া যায়, তারা ব্যাধের মত ওৎ পেতে লুকিয়ে থাকে, তারা ফাঁদ পাতে ও মানুষ ধরে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমার প্রজাদের মধ্যে রয়েছে দুষ্ট লোকেরা, ফাঁদ পেতে পাখি শিকারীদের মতো তারা ওৎ পেতে থাকে, তারা তাদের মতো, যারা ফাঁদ পেতে মানুষ ধরে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমার প্রজাদের মধ্যে দুষ্ট লোক পাওয়া যায়, তাহারা ব্যাধের ন্যায় হেঁট হইয়া লুকাইয়া থাকে, তাহারা ফাঁদ পাতে ও মানুষ ধরে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমার প্রজাদের মধ্যে দুষ্ট লোক পাওয়া যায়, তাহারা ব্যাধের ন্যায় হেঁট হইয়া লুকাইয়া থাকে, তাহারা ফাঁদ পাতে ও মানুষ ধরে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমার লোকদের মধ্যে এমন দুষ্ট লোক আছে যারা পাখী শিকারীদের মত ওৎ পেতে থাকে; তারা ফাঁদ পেতে মানুষ ধরে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমার বান্দাদের মধ্যে এমন দুষ্ট লোক আছে যারা পাখী শিকারীদের মত ওৎ পেতে থাকে; তারা ফাঁদ পেতে মানুষ ধরে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমার প্রজাদের মধ্যে দুর্জনেরা বাস করে, পাখিধরাদের মত তারা জাল পেতে অপেক্ষা করে মানুষ ধরার জন্য।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমার দেশবাসীর মধ্যে কিছু শয়তান লুকিয়ে আছে| যারা পাখী ধরবার জন্য খাঁচা তৈরী করে, তারা তাদের মত| পাখী ধরবার পরিবর্তে তারা মানুষ ধরবার ফাঁদ পাতে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমার লোকেদের মধ্যে মন্দ লোক খুঁজে পাওয়া যায়। তারা পাখী শিকারীদের মত দেখে; তারা ফাঁদ পাতে এবং মানুষ ধরে।