Jeremiah 5:27 — Compare Translations

9 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
খাঁচা যেমন পাখিতে পরিপূর্ণ, তেমনি তাদের বাড়ি ছলে পরিপূর্ণ; এজন্য তারা উন্নত ও ধনবান হয়েছে;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পাখিতে ভরা খাঁচার মতো, তাদের গৃহ প্রতারণায় পূর্ণ; তারা ধনী ও শক্তিশালী হয়েছে
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পিঞ্জর যেমন পক্ষীতে পরিপূর্ণ, তদ্রূপ তাহাদের বাটী ছলে পরিপূর্ণ; এই জন্য তাহারা উন্নত ও ধানবান্‌ হইয়াছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পিঞ্জর যেমন পক্ষীতে পরিপূর্ণ, তদ্রূপ তাহাদের বাটী ছলে পরিপূর্ণ; এই জন্য তাহারা উন্নত ও ধনবান হইয়াছে;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খাঁচা যেমন পাখীতে ভরা তাদের বাড়ীও তেমনি ছলনায় ভরা। তারা ধনী ও শক্তিশালী হয়েছে,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
খাঁচা যেমন পাখীতে ভরা তাদের বাড়ীও তেমনি ছলনায় ভরা। তারা ধনী ও শক্তিশালী হয়েছে,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পাখিধরারা যেমন পাখি ধরার পর খাঁচা ভর্তি করে নিয়ে যায়, এরাও তেমনি অপরের জিনিস লুটপাট করে। লুণ্ঠিত দ্রব্যে পূর্ণ করে নিজেদের আবাস। এই জন্যেই তারা হবে ধনী, হৃষ্টপুষ্ট ও শক্তিমান,
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সব দুষ্ট লোকদের, যারা মিথ্যায় ভরা, তাদের বাড়ীগুলো হল পাখীতে ভরা খাঁচাসমূহের মতো| তাদের মিথ্যাগুলি তাদের ধনী ও শক্তিশালী করেছে|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পাখীতে ভরা খাঁচার মত, তাদের বাড়ীও ছলনায় ভরা। তারা উন্নত ও ধনী হয়েছে।