Jeremiah 5:28 — Compare Translations
9 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা স্থূলকায় ও চাকচিক্যময় হয়েছে; হ্যাঁ, তারা নাফরমানীর সীমা ছাড়িয়ে গেছে, তারা বিচার করে না, এতিমের কল্যাণের জন্য বিচার করে না ও দরিদ্রদের বিচার নিষ্পত্তি করে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এবং তারা হয়েছে সুপুষ্ট, চিকণ চেহারা সদৃশ। তাদের অন্যায় কর্মের কোনো সীমা নেই; তারা ন্যায়বিচার করে না। তারা অনাথদের কল্যাণের জন্য বিচার করে না, দরিদ্রের ন্যায়সংগত অধিকার তারা সমর্থন করে না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা স্থূলকায় ও চাকচিক্যশালী হইয়াছে; হাঁ, তাহারা দুষ্টতার রীতি অপেক্ষাও পাপ করে, তাহারা বিচার করে না, পিতৃহীনের কল্যাণার্থে বিচার করে না, ও দরিদ্রদের বিচার নিষ্পত্তি করে না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা স্থূলকায় ও চাকচিক্যশালী হইয়াছে; হাঁ, তাহারা দুষ্টতার রীতি অপেক্ষাও পাপ করে, তাহারা বিচার করে না, পিতৃহীনের কল্যাণার্থে বিচার করে না, ও দরিদ্রদের বিচার নিষপত্তি করে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা মোটা ও তেল্তেলে হয়েছে। তাদের মন্দ কাজের সীমা নেই; অনাথেরা যাতে ন্যায়বিচার পায় সেইজন্য তারা তাদের পক্ষে দাঁড়ায় না এবং তারা গরীবদের অধিকারও রক্ষা করে না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা মোটা ও তেল্তেলে হয়েছে। তাদের খারাপ কাজের সীমা নেই; এতিমেরা যাতে ন্যায়বিচার পায় সেইজন্য তারা তাদের পক্ষে দাঁড়ায় না এবং তারা গরীবদের অধিকারও রক্ষা করে না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ তারা পুষ্টিকর খাদ্য খায়। তারা অনাথ পিতৃমাতৃহীনদের ন্যায্য পাওনা দেয় না, ন্যায়বিচারও করে না নিপীড়িতদের প্রতি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তারা তাদের অসৎ কর্ম দিয়ে মোটা এবং স্বাস্থ্যবান হয়ে উঠেছে| অশুভ উপায়ে তারা হয়ে উঠেছে স্বাস্থ্যবান| তাদের শয়তানির কোন শেষ নেই| তারা অনাথ শিশুদের ব্যাপারে কোন মিনতি করে নি| তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় নি| তারা গরীব লোকদের প্রতি কখনও সুবিচার করেনি|
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা মোটা হয়েছে; তারা চকচকে হয়েছে। তারা মন্দ কাজের সীমানা পেরিয়ে গেছে। অনাথেরা যাতে ন্যায়বিচার পায় সেইজন্য তারা তাদের পক্ষে দাঁড়ায় না এবং তারা গরিবদের ন্যায়বিচার করে না।